বিজেপির মিশন উত্তরাখণ্ড! মমতার সরকার ও কংগ্রেসকে নিশানা জেপি নাড্ডার

বিজেপির মিশন উত্তরাখণ্ড! মমতার সরকার ও কংগ্রেসকে নিশানা জেপি নাড্ডার

উত্তরাখণ্ডের (Uttarakhand) বাঙালি সম্প্রদায়ের (Bengali Society) সামনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং কংগ্রেসকে (Congress) নিশানা করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ( JP Nadda)। সামনেই উত্তরাখণ্ডের নির্বাচনে। এখনও দিন ঘোষণা না হলেও, সেখানে সর্বভারতীয় নেতাদের আনাগোনা বেড়েছে। জেপি নাড্ডা দুদিনের সফরের দ্বিতীয় দিনে এদিন উধম সিং নগরের রুদ্রপুরে বাঙালি সম্প্রদায়ের সামনে বক্তব্য রাখেন।

উত্তরাখণ্ডে নাড্ডার নিশানায় মমতার সরকার

উত্তরাখণ্ডে নাড্ডার নিশানায় মমতার সরকার

উত্তরাখণ্ডের উধম সিং নগরে এদিন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানকার বাঙালি সম্প্রদায়কে কাছে পেতে তিনি বলেন, সাহিত্য, রাজনীতি, সমাজ সংস্কার কিংবা সাংস্কৃতিক ঐতিহ্য, যাই হোক না কেন, বাংলা যা ভাবে, দেশ তাকেই অনুসরণ করে। এরপরেই তিনি বলেন, যে বাংলা একটা সময়ে দেশকে পথ দেখিয়েছে, সেই বাংলাই বর্তমানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই বাংলায় এখন রক্তপাত হচ্ছে, ধর্ষণ, নৈরাজ্য আর দুর্নীতিও হচ্ছে। বাঙালির ইতিহাস বলতে গিয়ে জেপি নাড্ডা রাজা রামমোহন রায়, শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু এবং জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন বাংলার তৃণমূল সরকার প্রত্যেকটি সরকারি প্রকল্পের সঙ্গে দুর্নীতিকে জড়িয়েছে। সেই তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। তিনি অভিযোগ করেন, ভোটের ফল বেরনোর পর থেকে পশ্চিমবঙ্গে ১২৩টি যৌন নির্যাতন এবং ৫৩ টি খুনের ঘটনা ঘটেছে। বহু মানুষ বাধ্য হচ্ছেন বাড়ির বাইরে থাকতে।
নাড্ডা জনগণের সামনে বলেন উত্তরাখণ্ডে ফের ধামি সরকার তৈরি হবে, তারপর বাংলায় বিজেপির সরকার তৈরি হবে।

কংগ্রেসকেও নিশানা

কংগ্রেসকেও নিশানা

কংগ্রেসকে নিশানা করতে গিয়ে জেপি নাড্ডা বলেন, ইন্দিরা গান্ধী সরকারের জারি করা জরুরি অবস্থা দেশের গণতন্ত্রের পক্ষে একটি লজ্জাজনক অধ্যায়। বহু মানুষকে সেই সময় জেলে ঢোকানো হয়েছিল, সেই নিষ্ঠুরতা ভোলা যাবে না। নাড্ডা আরও বলেছেন, সেই জরুরি অবস্থার শিকার যাঁরা হয়েছিলেন, তাঁদের ধারণা অনুযায়ীই বিজেপি চলেছে।

ভাষণ দেন লকেট চট্টোপাধ্যায়ও

ভাষণ দেন লকেট চট্টোপাধ্যায়ও

এদিন জেপি নাড্ডা ছাড়াও উধমসিং জেলার রুদ্রপুরে উপস্থিত ছিলেন বিজেপির তরফে উত্তরাখণ্ডের দায়িত্বপ্রাপ্ত নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বাংলায় ভাষণ দেন। তিনি সেখানে বিজেপি সমর্থকদের পাশাপাশি বাঙালি সমাজের মানুষকে বিজেপি পক্ষে জোট বাধার জন্য আহ্বান জানান।

বিজেপি প্রতিশ্রুতি পূরণ করেছে

বিজেপি প্রতিশ্রুতি পূরণ করেছে

জেপি নাড্ডা এদিন দাবি করেছেন, বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে আগত সেখানকার সংখ্যালঘু হিন্দু, পার্সি, শিখ, খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে, তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে। দেশের বাইরে ভারতীয় বংশোদ্ভুতদের কাছে পৌঁছনোর উল্লেখ হিসেবে মোদীর বাংলাদেশ সফরে মতুয়া সম্প্রদায়ের কাছে কথাও তুলে ধরেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য দেশভাগের পরে বহু তফশিলি সম্প্রদায়ভুক্ত মানুষকে উধমসিং নগরে পুনর্বাসন দেওয়া হয়েছিল। সম্প্রতি এইসব মানুষদের জন্য তাদের তফশিলি শংসাপত্রে পূর্ব পাকিস্তান কথাটি তুলে দেওয়া হয়েছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি এদিন সেখানে শহিগ উধম সিং এবং ড. ভীমরাও আম্বেদকরের মূর্তিতে পুষ্পস্তবক দেন। এই সভায় মুখ্যমন্ত্রী ধামি ছাড়াও, রাজ্যের ইনচার্জ দুষ্মন্ত গৌতম, মুখপাত্র অনিল বালুনি কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভাট উপস্থিত ছিলেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+