প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে আসন সমঝোতার পর নাড্ডার দাবি, 'পঞ্জাবের নির্বাচন শুধু সরকার বদলের নয়'
কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে সঙ্গেই নিয়েই ভোটের ময়দানে নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ সোমবার পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে বৈঠকে বসেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। আর সেখানে আসন সমঝোতা চূড়ান্ত হয়। আ
কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে সঙ্গেই নিয়েই ভোটের ময়দানে নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ সোমবার পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে বৈঠকে বসেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। আর সেখানে আসন সমঝোতা চূড়ান্ত হয়। আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

তিনি বলেন, পঞ্জাবে বিজেপি ৬৫টি আসনে লড়াই করবে। এবং ৩৭টি আসনে লড়বে ক্যাপ্টেম্ব অমরিন্দর সিংয়ের দল পঞ্জাব লোক কংগ্রেস। এবং ১৫টি আসনে সংযুক্ত অকালী দল লড়বে বলে জানিয়েছেন বিজেপি নেতা। আর এরপরেই তাঁর আত্মবিশ্বাস, এবার পঞ্জাব দখল করবে এনডিএ জোট। এবং ব্যাপক মার্জিনে তাঁর জিতবে বলেও দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতির।
তিনি বলেন, সীমান্ত ঘেঁষা একটি রাজ্য হল পঞ্জাব। আর সেখানে সুরক্ষার প্রশ্নে মজবুত সরকার প্রয়োজন বলে দাবি নাড্ডার। শুধু তাই নয়, তিনি আরও বলেন, ভারতের বিরুদ্ধে সবসময়ে ষড়যন্ত্র কষছে পাকিস্তান। আর তা সবার জানা। সীমান্ত পেরিয়ে ড্রাগ থেকে শুরু করে অস্ত্র স্মাগলিং চালাচ্ছে। এই অবস্থায় পঞ্জাবে মজবুত সরকার গড়ার ডাক দিয়েছেন জগত প্রকাশ নাড্ডা।
এদিন সাংবাদিক বৈঠকে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুত গতিতে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নকে ঠেকাতে বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। পঞ্জাবে বসে বিভিন্ন সময়ে দেশবিরোধী পদক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ বর্ষীয়ান এই বিজেপি নেতার।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই পঞ্জাবে সরকার গঠন করার দাবি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, বিজেপির সঙ্গে হাত মিলিয়েই এবার আসল পরিবর্তন আসবে পঞ্জাবে। কার্যত এদিন একই সুর শোণা যায় নাড্ডার মুখেও। তিনি বলেন পঞ্জাবের এই নির্বাচন শুধুমাত্র পরিবর্তন নয়। সরকার বদল করারটাই উদ্দেশ্যে নয় বলেও দাবি নাড্ডার।
তাঁর দাবি, আগামদিনগুলি সুরক্ষিত করতেই মানুষকে ভোট দেওয়ার আহ্বান বিজেপির। বর্ষীয়ান বিজেপি নেতার মতে, পঞ্জাব সুরক্ষিত থাকলে দেশও সুরক্ষিত থাকবে।
সুরক্ষার বিষয়ে কথা বলতে গিয়ে নাড্ডা বলেন, দেশ এবং দেশের মানুষকে সুরক্ষিত রাখতে সে রাজ্যের মানুষের বলিদানের কথা সবাই জানেন। পঞ্জাব সবদিক থেকে আশা পূরণ করেছে বলেও দাবি তাঁর। জানা গিয়েছে, খুব শিঘ্রই পঞ্জাবে পুরোদমে প্রচার শুরু করবে বিজেপি।
অন্যদিকে এদিন বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি বলেন, ইমরান খানকে মন্ত্রিসভাতে জায়গা দেওয়ার জন্যে পাকিস্তান সরকার থেকে তাঁর কাছে ফোন এসেছিল। ভোটের আগে এহেন দাবিতে পঞ্জাব জুড়ে কার্যত হৈচৈ বেঁধে গিয়েছে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেন প্রাক্তন ক্রিকেটার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications