কান ধরে ওঠবোস করে মানুষের কাছে ক্ষমা চাইছেন বিজেপি বিধায়ক! মুহূর্তে ভাইরাল ভিডিও

আর সেই নির্বাচন চলাকালীন বিভিন্ন রকমের খেলা দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের রাজনৈতিক রঙ ফুটে উঠছে পাঁচ রাজ্যের এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। কেউ ভোট পেতে ভোটারদের বাড়ি পৌঁছে যাচ্ছেন তো কেউ ভোটারদের মন জিততে সাধ্য

এই মুহূর্তে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন চলছে। আর সেই নির্বাচন চলাকালীন বিভিন্ন রকমের খেলা দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের রাজনৈতিক রঙ ফুটে উঠছে পাঁচ রাজ্যের এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। কেউ ভোট পেতে ভোটারদের বাড়ি পৌঁছে যাচ্ছেন তো কেউ ভোটারদের মন জিততে সাধ্য মতো সবরকম ভাবে চেষ্টা চালিয় যাচ্ছে।

মুহূর্তে ভাইরাল ভিডিও

কেউ আবার তো প্রকাশ্যে মঞ্চের কানধরে উঠবোস করছেন!! অবাক হচ্ছেন তো...ওঠবোস! হ্যাঁ।

উত্তরপ্রদেশের এক বিধায়ক যদিও এই বছরও ভোটে দাঁড়িয়েছেন তিনি। আর এবার ভোট পেতে আর মানুষের মন জয় করতে একেবারে একেবারে কানধরে ওঠ-বোস শুরু করে দিলেন। তাও আবার প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়েই। এহেন ছবি দেখে অনেকেই অবাক হয়ে যান। অনেকেই মুখ চাওয়া-চাওয়ি করছেন...ভাবছেন ব্যাপারটা হচ্ছে টা কি?

প্রার্থীর ওই কীর্তি মুহূর্তে অনেকেই ক্যামেরা বন্দি করে ফেলেন। আর তা হওয়া মাত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর তা মুহূর্তে ভাইরাল।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী Robertsganj-বিধানসভা সদর আসনে এই কাণ্ড ঘটেছে! আর যিনি ঘটিয়েছে তিনি হলেন একজন বিজেপি বিধায়ক। এবারও তাঁকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফে। ওই আসন থেকেই প্রার্থী করা হয়েছে Bhupesh Chuabey-কে। প্রার্থী ভুপেশকেই হঠাত করেই মঞ্চের উপর একেবারে কানধরে ওঠবোস করতে দেখা যায়।

শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির ওই প্রার্থী উঠবোস করছেন আর ক্ষমা চাইছেন আর কাঁদছেন।

বলে রাখা প্রয়োজন, ওই বিজেপি বিধায়ক পাঁচ বছর ওই এলাকায় থাকলেও তেমন কোনও কাজই করেননি। যেই এবার তাঁকে প্রার্থী করা হয়েছে ওই এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। গত মঙ্গলবার বিধায়ককে সঙ্গে নিয়ে পার্টি কার্যালয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

যেখানে একাধিক বিজেপি শির্ষ নেতৃত্ব সহ অনেক লোক এসেছিল। আর সেই সম্মেলনের মধ্যে দিয়েই ওই বিজেপি নেতা লোকের তাঁর উপর তৈরি হওয়া রাগ কাটানোর চেষ্টা করেন। আর তা করতেই লোকের সামনে কানধরে অঠবোস করেন এবং আর ক্ষমা চাইতে থাকেন তাঁর কাজের জন্যে।

আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মুহূর্তে। আর তা হতেই লাইক-শেয়ার তো বটেই, কমেন্টেরও বন্যা বয়ে যাচ্ছে। উল্লেখ্য ইতিমধ্যে চার দফার নির্বাচন হয়ে গিয়েছে উত্তরপ্রদেশে। আরও তিন দফার নির্বাচন বাকি রয়েছে। আর এরমধ্যেই এই ঘটনা নিঃসন্দেহে অস্বস্তি বাড়িয়েছে বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+