Journalist Killed: সাংবাদিককে কুপিয়ে খুন, পেটে পরপর গুলি; বাঁচাতে গিয়ে জখম 'বন্ধু' বিজেপি নেতা

Uttar Pradesh: উত্তরপ্রদেশের ফতেপুরে সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগ (Journalist Stabbed to Death)। পুলিশ জানিয়েছে, বছর আটত্রিশের এই সাংবাদিকের নাম দিলীপ সাইনি। বন্ধুকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি নেতা (BJP Leader)। ঘটনাস্থলে গুলি চলারও অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি জারি পুলিশের।

বুধবার মধ্যরাতে ফতেপুরের সদর কোতোয়ালিতে বাইপাসের ধারে ঘটনাটি ঘটে। লখনউতে পরিবারের সঙ্গে থাকতেন ওই সাংবাদিক। পুলিশ আরও জানায়, ফতেপুরে স্থানীয় সংবাদ সংস্থায় কর্মরত ছিলেন দিলীপ। তবে পাশাপাশি লখনউয়ের রাধানগর, গাজিপুর ও ফতেপুরে সম্পত্তি কেনাবেচার সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

JOURNALIST

বুধবার মধ্যরাতে অফিসের কাছেই বন্ধু তথা বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা শাহিদ খানের সঙ্গে স্থানীয় একটি ধাবায় খেতে ঢুকেছিলেন ওই সাংবাদিক। মাঝে একটি ফোন আসে তাঁর। ওই বিজেপি নেতা জানান, এরপরই সেখানে একদল দুষ্কৃতী (Group of Miscreants) ঢুকে হামলা চালায়। কমপক্ষে ১৫ জন দুষ্কৃতী মিলে ওই সাংবাদিককে এলোপাথাড়ি ছুরির কোপ মারতে থাকে।

বন্ধুকে বাঁচাতে গিয়ে জখম হন ওই বিজেপি নেতাও। এরপর দুষ্কৃতীরা সাংবাদিকের উপর গুলিও (Bullets Fired) চালায় অভিযোগ। একইসঙ্গে ওই বিজেপি নেতাকেও ছুরির কোপ মারা হয় বলে দাবি। বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এরপর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এরপর আহত দুজনকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কানপুরে রেফার করা হয়। পথিমধ্যেই মারা যান দিলীপ। অভিযুক্তদের সকলকে দিলীপ চিনতেন বলে দাবি পুলিশের। ৯ জনকে শনাক্ত করে অভিযোগ দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

বাকি আরও ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত কারণে বচসা থেকেই খুন বলে অনুমান পুলিশের। বাকিদের খোঁজে জায়গায় জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ধবল জয়সওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+