বেঙ্গালুরুর পর বিহার, ফের গুলিবিদ্ধ সাংবাদিক

সাংবাদিক গৌরি লঙ্কেশের খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে আরেক সাংবাদিকের ওপর গুলি চালনার ঘটনা ঘটল। বেঙ্গালুরুর পর এই ঘৃন্য ঘটনা ঘটেছে বিহারের অরওয়াল জেলায়।

সাংবাদিক গৌরি লঙ্কেশের খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে আরেক সাংবাদিকের ওপর গুলি চালনার ঘটনা ঘটল। বেঙ্গালুরুর পর এই ঘৃন্য ঘটনা ঘটেছে বিহারের অরওয়াল জেলায়। সেখানে হিন্দি সংবাদমাধ্যমের সাংবাদিক পঙ্কজ মিশ্রর ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার এক জনকে গ্রেফতার করা হয়েছে।

বেঙ্গালুরুর পর বিহার, ফের গুলিবিদ্ধ সাংবাদিক

রাষ্ট্রীয় সাহারা সংবাদপত্রের সাংবাদিক পঙ্কজ মিশ্রকে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতি বাইকে এসে গুলি করে চলে যায় বলে খবর। ব্যাঙ্ক থেকে ১ লক্ষ চাকা নিয়ে বেরোনোর সময়ে তাঁকে তাক করে গুলি করা হয়। ঘটনার পর গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয় পাটনা মেডক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের দাবি কোনও ব্যাক্তিগত কারণের জন্য তাঁর ওপর হামলা চালানো হয় । ঘটনার পরই একজন সন্দেহভাজনকে গ্রেফতার কর হয়েছে। উল্লেখ্য , ২ দিন আগেই বেঙ্গালুরুতচে সাংবাদিক গৌরি লঙ্কেশকে তাঁর বাড়ির সামনে পর পর গুলিতে ঝাঁঝরা করে খুন করা হয়। সেই ঘটনায় সমালোচনায় মুখর হয় গোটা দেশ। এরপর আরেক সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+