র্যামেন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন সাংবাদিক রবীশ কুমার
সাংবাদিকতার জগতে অসাধারণ কৃতিত্বের জন্য এশিয়ার সর্বোচ্চ র্যামেন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন সাংবাদিক রবীশ কুমার।
সাংবাদিকতার জগতে অসাধারণ কৃতিত্বের জন্য এশিয়ার সর্বোচ্চ র্যামেন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন সাংবাদিক রবীশ কুমার। শুক্রবার স্বীকৃতি প্রাপকদের তালিকা প্রকাশ করেছে র্যামেন ম্যাগসাইসাই পুরস্কার জ্ঞাপক সংস্থা। সম্মান প্রাপকদের হাতে মানপত্রও তুলে দেওয়া হয়েছে।

একটি বেসরকারি সংবাদমাধ্যমে কর্মরত রবীশ কুমারের প্রাইম টাইমের বিশ্লেষণের প্রশংসা করেছে পুরস্কার জ্ঞাপক সংস্থা। জানিয়েছে, প্রাইম টাইমে রবীশ সেই সব মানুষদের কথা তুলে ধরেন, যাঁদের হয়ে মুখ খোলেন না কেউ। সেই সব ঘটনার কথা তুলে ধরেন যা প্রতি মুহূর্তে জাতীয় জীবনকে বিপর্যস্ত করছে।
র্যামেন ম্যাগসাইসাই পুরস্কার জ্ঞাপক সংস্থা মনে করে, যখন কোনও সাংবাদিক সাধারণ মানুষের মুখের ভাষা হয়ে ওঠেন, একমাত্র তখনই তাঁর কাজ স্বার্থক। রবীশ কুমার বরাবর তাঁর নিউজ রুমকে জনতার দরবার বলে পরিচয় দিয়েছেন। রবীশের নিরপেক্ষ ও নির্ভীকভাবে খবর বিশ্লেষণ যে কোনও সাংবাদিকের কাছে দৃষ্টান্তের মতো বলে মনে করে র্যামেন ম্যাগসাইসাই পুরস্কার জ্ঞাপক সংস্থা। রবীশ ছাড়াও এশিয়ার সেরা সাংবাদিকের সম্মান পেলেন মায়ানমারের কে সুয়ে, থাইল্যান্ডের অঙ্গখানা নীলাপাইজিৎ, ফিলিপিন্সের রেমুন্ড পুজান্তে সায়াবায়াব ও দক্ষিণ কোরিয়ার কিম জং কি।
বিহারের জিতওয়ারপুরের বাসিন্দা রবীশ কুমার দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৬ সালে দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রাইম টাইম অনুষ্ঠান থেকে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। রবীশের এই স্বীকৃতিতে খুশি ভারতের সাংবাদিক মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications