ব্যাপমের পর বালি মাফিয়া! মোদীর দল শাসিত রাজ্যে সাংবাদিক 'হত্যা' দেখুন ভিডিও
ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দে। সিসিটিভি ফুটেজে দেখাযাচ্ছে বাইকে যাওয়া সাংবাদিককে পিষে দিয়ে বেরিয়ে যাচ্ছে দ্রুতগামী ট্রাক।
ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দে। সিসিটিভি ফুটেজে দেখাযাচ্ছে বাইকে যাওয়া সাংবাদিককে পিষে দিয়ে বেরিয়ে যাচ্ছে দ্রুতগামী ট্রাক। এলাকার বালি মাফিয়াদের নিয়ে রিপোর্ট লিখেছিলেন তিনি। পুলিশের কাছে জীবন নিয়ে সংশয় প্রকাশও করেছিলেন সন্দীপ শর্মা নামে ওই সাংবাদিক।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মোটরবাইকে যাচ্ছেন সাংবাদিক সন্দীপ শর্মা। পিছন থেকে একটি ডাম্পার গিয়ে ধাক্কা মারে। পরে ডাম্পার ছেড়ে পালিয়ে যায় চালক।
জানা গিয়েছে, থানার কাছেই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং সন্দীপ শর্মাকে হাসপাতালে নিয়ে যায়। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সাংবাদিক সন্দীপ শর্মা এর আগেই অবশ্য থানায় প্রাণ সংশয়ের আশঙ্কায় অভিযোগ দায়ের করেছিলেন। স্টিং অপারেশনের জেরে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ করেছিলেন তিনি। স্টিং অপারেশনে দেখা গিয়েছিল এক পুলিশ অফিসার মাফিয়ার কাছ থেকে ঘুষ নিচ্ছে।
এদিকে ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করার কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার।
এরআগে মধ্যে মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি নিয়ে শোরগোল পড়েছিল সারা দেশে। সেখানে একাধিক সরকারি আমলা, রাজনৈতিক নেতাদের জড়ির থাকার অভিযোগ উঠেছিল। ব্যাপম তদন্ত চলাকালীন অনেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। এবার সাংবাদিককে পিষে হত্যার ঘটনায় পুলিশ আধিকারিকের জড়িত থাকার অভিযোগ। তদন্তের জাল কোন দিকে যায় এখন সেটাই দেখার।
#WATCH:Chilling CCTV footage of moment when Journalist Sandeep Sharma was run over by a truck in Bhind. He had been reporting on the sand mafia and had earlier complained to Police about threat to his life. #MadhyaPradesh pic.twitter.com/LZxNuTLyap
— ANI (@ANI) March 26, 2018












Click it and Unblock the Notifications