যোগী রাজ্যে বাড়িতে দুষ্কৃতী হামলা! গুলিতে মৃত সাংবাদিক ও তাঁর ভাই

উত্তরপ্রদেশের সাহারানপুরে নিজের বাড়িতেই খুন হিন্দি খবরের কাগজের সাংবাদিক আশিল জানওয়ানি এবং তাঁর ভাই। রবিবার এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে স্থানীয় লিকার মাফিয়ার বিরুদ্ধে।

উত্তরপ্রদেশের সাহারানপুরে নিজের বাড়িতেই খুন হিন্দি খবরের কাগজের সাংবাদিক আশিল জানওয়ানি এবং তাঁর ভাই। রবিবার এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে স্থানীয় লিকার মাফিয়ার বিরুদ্ধে। অভিযোগ, অতীতে বেশ কয়েকবার ওই লিকার মাফিয়া ওই সাংবাদিককে হুমকি দিয়েছিলেন।

যোগী রাজ্যে বাড়িতে দুষ্কৃতী হামলা! গুলিতে মৃত সাংবাদিক ও তাঁর ভাই

এদিন দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালায়। প্রথমে দুই ভাইয়ের সঙ্গে দুষ্কৃতীদের ধস্তাধস্তি হয়। সেই সময় দুই ভাইয়ের ওপরই গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাংবাদিকের ভাইয়ের। হাসপাতালে চিকিৎসা চলার সময় মৃত্যু হয় সাংবাদিক আশিস জানওয়ানির।

এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিআইজি উপেন্দ্র আগরওয়াল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে আশিস পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। সাংবাদিকের কুনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভ শুরু হয়ে যায়। বাসিন্দারা অভিযোগ করেন, আশিসের বারবার অভিযোগ সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+