মহিলাদের অন্তর্বাস খুলিয়ে চলল নিটের পরীক্ষা! সোশ্যাল মিডিয়াতে 'ফাঁস' সাংবাদিকের
NEET UG Exam 2023: নিটের পরীক্ষা ঘিরে ফের বিতর্ক! গত রবিবার গোটা দেশজুড়ে এই পরীক্ষা ছিল। আর এর মধ্যেই চেন্নাইয়ের একটি পরীক্ষা কেন্দ্রে ফের মহিলাদের ব্রা খুলতে বাধ্য করা হল। আর তা সামনে আসতেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
এর আগে কেরলে নিট পরীক্ষাকে কেন্দ্র করে কার্যত একই ঘটনা ঘটেছিল। পরীক্ষা কেন্দ্রে একাধিক মহিলাকে অন্তর্বাস খোলানো হয় বলে অভিযোগ সামনে এসেছিল। আর তা নিয়ে গোটা দেশজুড়েই বিতর্ক তৈরি হয়। ফের একবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। তবে এবার চেন্নাই। স্থানীয় একটি সাংবাদিক পুরো বিষয়টি সামনে আসে।

তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে পুরো বিষয়টি কার্যত ফাঁস করে দেন। সাংবাদিক তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে লেখেন, তিনি এক মহিলাকে অস্বস্তিকর ভাবে এক কোনে বসে থাকতে দেখেন। কার্যত চোখেমুখে স্পষ্ট লজ্জার একটা ছবি ধরা পড়ে। এই বিষয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করলে পুরো বিষয়টি ওই পরীক্ষার্থী জানান।
ওই সাংবাদিককে ওই মহিলা জানান যে, পরীক্ষা দেওয়ার সময়ে অন্তর্বাস পড়তে বারণ করা হয়েছিল। আর সেই কারণে তিনি যে ওই ভাবে বসেছিলেন তাও ওই সাংবাদিককে ওই মহিলা জানান বলে দাবি। যদিও এহেন টুইট করার পরেই তা নিয়ে শুরু হয় শোরগোল। এই অবস্থায় ওই টুইট ডিলিট করে দেন ওই সাংবাদিক। যদিও পরে আরও একটি টুইট করে সে।
সেখানে তাঁর দাবি, একজন নয়, বেশির ভাগ ছাত্রীই অস্বস্তিকর ভাবে বসেছিলেন।এমনকি তাঁরা কোনও অন্তর্বাস পড়েননি বলেও টুইটে দাবি করেন ওই সাংবাদিক। শুধু তাই নয়, আরও একটি টুইটে সমালোচকদের একহাত নিয়ে ওই সাংবাদিক লেখেন, অশালীন মন্তব্য না করে এমন করা যায় কিনা তা নিয়ে আওয়াজ তুলুন।

এই ঘটনা সামনে আসার পর থেকেই ফের বিতর্ক। এই অবস্থায় তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামজি জানিয়েছেন, ইতিমধ্যে এই ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী স্টালিন। একই সঙ্গে এই ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি।
যেভাবে NEET Exam এ পরীক্ষার্থীদের কখনও পোশাক খুলে কিংবা হেয়ারপিন খুলিয়ে চেকিং করা হয় তা নিন্দাজনক বলেও দাবি শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামজির। এমনকি মুখ্যমন্ত্রীও এটি চান না বলে দাবি। বলে রাখা প্রয়োজন, এই বছর ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। যার মধ্যে শুধু তামিলনাড়ুতেই দেড় লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications