Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Joshimath: জোশীমঠের অবস্থা আরও সংকটজনক, প্রকাশ্যে ধামি সরকারের চাঞ্চল্যকর রিপোর্ট

Joshimath: জোশীমঠের অবস্থা আরও সংকটজনক, প্রকাশ্যে ধামি সরকারের চাঞ্চল্যকর রিপোর্ট

বিপদ যে আসবে তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন পুষ্কর সিং ধামি সরকার। ২০২১ সাল থেকেই নাকি একটু একটু করে ভাঙতে শুরু করেছিল জোশীমঠ। গতবছর ৩১ ডিসেম্বর কেন্দ্রকে চিঠি লিখে ধামি সরকার জানিয়েিছলেন যে জোশী মঠের অবস্থা সংকটজনক। অপরিকল্পিত ভাবে নিকাশি ব্যবস্থার কারণেই জোশীমঠের সংকট বাড়বে। ইতিমধ্যে জোশীমঠে শুরু হয়ে গিয়েছে বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ।

জোশীমঠে শুরু বাড়ি ভাঙা

জোশীমঠে শুরু বাড়ি ভাঙা

ধীরে ধরো ধসে পড়ছে জোশীমঠ। নতুন করে ৬৮টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একের পর এক জায়গায় শুরু হয়েছে বেআইনি বাড়ি ভাঙার কাজ। আজ থেকেই বাড়ি ভাঙার কাজ শুরু করা হয়েছে। অপরিকল্পিত নির্মাণের কারণেই জোশীমঠের এই পরিস্থিতি বলে জানা গিয়েছে। জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।

প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

যোশী মঠ যে বিপজ্জনক অবস্থায় রয়েছে তা আগেই আঁচ করতে পেরেছিলেন গবেষকরা। ২০২১ সাল থেকেই নাকি একটু একটু করে ধসে পড়তে শুরু করেছিল জোশীমঠ। ২০২২ সালে ৩১ ডিসেম্বর এই নিয়ে নাকি একটি রিপোর্ট তৈরি করেছিল ধামি সরকার। সেই রিপোর্টে জোশীমঠের নিকাশি ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। অপরিকল্পিত ভাবে নিকাশি ব্যবস্থা তৈরি হয়েছে জোশী মঠে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে বলে ১১৩ পাতার রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। সেকারণে দ্রুত পরিস্থিতি সামাল দিতে সুনির্দিষ্ট পরিকল্পনা করার কথা বলা হয়েছিল সেই রিপোর্টে। জোশীমঠের ভৌগলিক অবস্থান বিবেচনা করে নিকাশী ব্যবস্থা তৈরি করার কথা বলা হয়েছিল রিপোর্টে।

অপরিকল্পিত নির্মাণই দায়ী

অপরিকল্পিত নির্মাণই দায়ী

পাহাড়ি জনপথ জোশীমঠ। পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী। একদিকে খাদ আরেকদিকে পাহাড়। আর এই পাহাড়ের খাঁজ কেটে কেটেই তৈরি হয়েছে রাস্তা, বাড়িঘর। কোনও রকম পরিকল্পনা ছাড়াই সেটা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জন্য কেন্দ্র এবং রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাসিন্দারা। কোনও রকম পরিকল্পনা ছাড়াই জোশী মঠে নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। তার ফল ভোগ করতে হচ্ছে তাঁদের। বছরের প্রথম থেকেই ধীরে ধীরে ধসে যাচ্ছে জোশীমঠ। অতিবর্ষণ এবং অপরিকল্পিত নির্মাণ যার অন্যতম কারণ।

ঘর ছাড়া অসংখ্য মানুষ

ঘর ছাড়া অসংখ্য মানুষ

জোশীমঠে আবার নতুন করে ৬৮টি বাড়িতে ফাটল ধরা পড়েছে। গতকালই জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু বিপদ মাথায় নিয়েও ঘর ছেড়ে যেতে চাইছেন না বাসিন্দারা। ইতিমধ্যেই ৪০০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধসের জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে পাশাপাশি থাকা ২টি হোটেল যেন একে অপরের গায়ে ঢলে পড়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই হোটেলদুটি ভাঙার কাজ শুরু হয়েছে আজ। তারপরে ফাটল ধরা বাড়িগুলিও ভাঙা শুরু হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+