পরপর বিমান বিভ্রাট!‌ যাত্রীসহ কাদায় পিছলে গেল জোড়হাট–কলকাতা ইন্ডিগো বিমান

ফের বিমান বিভ্রাট। বৃহস্পতিবার বিমানবন্দরে যাত্রীসহ কলকাতাগামী ইন্ডিগো বিমান রানওয়েতে কাদায় পিছলে যাওয়ার ফলে তা বাতিল করে দেওয়া হয়। জানা গিয়েছে, অসমের জোড়হাট থেকে কলকাতা অভিমুখে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু টেকঅফের সময় রানওয়েতে কাদা থাকায় বিমানটি পিছলে যায়। যার ফলে ফের বিমানটিকে বিমানবন্দরের বে-তে ফেরত আনা হয়। তবে এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে নিশ্চিত করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

যাত্রীসহ কাদায় পিছলে গেল জোড়হাট–কলকাতা ইন্ডিগো বিমান

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রযুক্তিগত ত্রুটির জন্য বেশ কয়েক ঘণ্টার জন্য জোড়হাট-কলকাতা রুটের বিমানের সময় পিছিয়ে দেওয়া হয়েছিল এবং অবশেষে তা বাতিল করে দেওয়া হয়। ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, '‌এই ঘটনায় কোনও যাত্রী আহত হয়নি এবং এই ঘটনার তদন্তের জন্য টিম গঠন করা হয়েছে। বিমানটির প্রাথমিক পর্যবেক্ষণের পর বিমানে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।'‌

কলকাতামুখী বিমান পিছলে যাওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, বিপদ বুঝতে পেরে আগে থেকেই তৎপর হয়ে গিয়েছিলেন ইন্ডিগো বিমানটির পাইলট। তড়িঘড়ি তিনি ট্যাক্সি ওয়েতে ফাঁকা করে দেওয়ার জন্য অ্যালার্ট পাঠান। এরপরই জোড়হাট-কলকাতা ইন্ডিগো ৬ই-৭৫৭ নম্বর বিমানটিকে বে-তে ফিরিয়ে আনা হয়। যদিও বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি বলে খবর। তা সত্ত্বেও ইঞ্জিনিয়াররা বিমানটি খতিয়ে দেখছে। তবে কলকাতামুখী এই বিমানটিকে বাতিল করা হয়েছে বলেই খবর। বৃহস্পতিবার দুপুর ২টো ২০ নাগাদ এই বিমানটি কলকাতার দিকে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু এই ঘটনার অবশেষে রাত ৮টা ১৫ নাগাদ এটি বাতিল করে দেওয়া হয়।

দেশে একের পর এক বিমান বিভ্রাট লেগেই রয়েছে। কিছুদিন আগেই দুবাই থেকে কোচিগামী এক এয়ার ইন্ডিয়া বিমানকে জরুরি অবতরণ করতে হয় মুম্বইতে। জানা যায়, ককপিটের ভেতর বায়ুর চাপজনিত যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। আর সে জন্য পাইলট কোনও ঝুঁকি না নিয়ে বিমানটির জরুরি অবতরণ করে। এর আগে মুম্বই থেকে লেগামী গো এয়ারের এক বিমানও দিল্লিতে জরুরি অবতরণ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+