"বিলিতি মদ খেতে চাইলে সেনায় যোগ দাও", কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে ছিঃ ছিঃ চারিদিকে

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে এমন এক মন্তব্য করেছেন যা প্রকাশ্যে আসার পর ছিঃ ছিঃ রব পড়ে গিয়েছে।

ফের এক কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক উসকে উঠল। সামাজিক ন্যায়বিচার ও মানোন্নয়ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রামদাস আথাওয়ালে এমন এক মন্তব্য করেছেন যা প্রকাশ্যে আসার পর ছিঃ ছিঃ রব পড়ে গিয়েছে।

"বিলিতি মদ খেতে চাইলে সেনায় যোগ দাও"

এক অনুষ্ঠানে হাজির হয়ে দলিত যুবকদের মন্ত্রীর পরামর্শ, বেকার থাকলে দেশি মদ খেতে হবে। আর যদি বিদেশি মদ খেতে চাও তাহলে সেনাবাহিনীতে যোগ দাও।

পরে সাংবাদিক সম্মেলন করে আথাওয়ালে বলেছেন, দলিত যুবকেরা যাতে সেনাবাহিনীতে সংরক্ষণ পায় সেজন্য তিনি নিজে তদ্বির করবেন। কারণ তাঁর মতে, "সেনা জওয়ানরা ভালো খাবার ও মদ খেতে পায়। ফলে বেকার দলিত যুবকেরা সেনায় নাম লেখালে বিলিতি মদ খেতে পারবে।"

শুধু দলিতদের সেনায় যোগ দিতে বলাই নয়, দ্য রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া-র নেতা আথাওয়ালে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি জ্বালানি তেলের দামও অনেক কমে যাবে। অরুণ জেটলির অর্থদফতর এই বিষয়ে কাজ করছে। পাশাপাশি নির্বাচনে দেওয়া সমস্ত প্রতিশ্রুতিও এই সরকার পূরণ করবে বলে আশাপ্রকাশ করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+