ভারতে তৈরি হল জনসনের এক কোটি করোনা ভ্যাকসিন, রপ্তানি হবে বিদেশেও

ভারতে তৈরি হল জনসনের এক কোটি করোনা ভ্যাকসিন, রপ্তানি হবে বিদেশেও

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও এক ধাপ এগোল ভারত। এবার ভারতেই সম্পূর্ণরূপে তৈরি হল জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন। এটি আমেরিকান সংস্থা হলেও হায়দরাবাদে ভারতের জন্য ভ্যাকসিন তৈরি করেছে তারা। গত সপ্তাহেই প্রায় এক কোটিরও বেশি টিকার ডোজ সরবরাহের জন্য সম্মতি দিয়েছে সরকার। হিমাচল প্রদেশের সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে টিকাটি।

ভারতে তৈরি হল জনসনের এক কোটি করোনা ভ্যাকসিন, রপ্তানি হবে বিদেশেও

স্বাস্থ্যমন্ত্রকের এক উচ্চ আধিকারিকের কথায়, ' হিমাচল প্রদেশের পরীক্ষাগার টিকাটিকে ছাড়পত্র দিয়েছে। সংস্থাটিও জানিয়েছে, শীঘ্রই টিকা সরবরাহ শুরু করবে তারা। ২৮ তারিখের মধ্যে লাইসেন্স পেয়ে যাবে তারা। তারপর থেকেই শুরু হবে সরবরাহের কাজ। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরির রিপোর্টে সম্মতি দিলেই গোটাদেশে ছড়িয়ে পড়বে টিকাটি।

তবে শুধু দেশবাসীর জন্য নয়। এর আগে রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে কেন্দ্রীয় বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রীংলা বলেছিলেন, 'অক্টোবরের শেষের মধ্যেই গোটাবিশ্বের জন্য ৮০ লক্ষ জনসন অ্যান্ড জনসন টিকার ব্যবস্থা করবে ভারত। কোয়াডের অন্তর্গত সমস্ত দেশ এই টিকার খরচ বহন করবে।'

সেপ্টেম্বর মাস থেকেই অবশ্য অনুমোদনের জন্য পড়েছিল টিকাগুলি। তবে সেগুলিকে অবশেষে অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের উচ্চ আধিকারিকের কথায়, ' অবশেষে অক্টোবরের শেষদিকে চুড়ান্ত তথ্য জমা দিয়ছে সংস্থাটি। গত শুক্রবার সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরির রিপোর্ট এসেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+