দেবযানীকাণ্ডে সলমন খুরশিদের সঙ্গে কথা বলতে পারেন জন কেরি

দেবযানীকাণ্ডে সলমন খুরশিদের সঙ্গে কথা বলতে পারেন জন কেরি
ওয়াশিংটন, ২১ ডিসেম্বর : কূটনীতিক দেবযানী খোবরাগাডে হেনস্থাকাণ্ডে ভারত-মার্কিন তরজার মীমাংসায় এবার বিদেশমন্ত্রী সলমন খুরশিদের সঙ্গে কথা বলতে পারেন আমেরিকার বিদেশ সচিব জন কেরি৷ মার্কিন বিদেশ দফতরের তরফে আজ একথা জানানো হয়েছে।

এদিকে দেবযানী খোবরাগাডেকে হেনস্থার ঘটনায় আমেরিকার ক্ষমা চাওয়ার দাবিতে অনড় ভারত। দেবযানীর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহারের দাবিও করা হয়েছে। যদিও, অভিযোগ প্রত্যাহার করা হবে না বলে গতকাল জানিয়ে দিয়েছে আমেরিকা৷ এরপরই মার্কিন বিদেশ দফতরের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়েছে, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত-মার্কিন সম্পর্কে ফাটল চায় না আমেরিকা। এবিষয়ে আলোচনার পথ অবশ্যই খোলা রয়েছে।

এদিকে, সংসদীয়-বিষয়ক মন্ত্রী কমলনাথ শুক্রবার জানিয়েছেন, আমেরিকাকে ক্ষমা চাইতেই হবে। শুধু দুঃখপ্রকাশ করে দায় সারলে চলবে না। তিনি বলেন, ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাডের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, তা তুলে নিতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলুক মার্কিন বিদেশ দফতর। কিন্তু বিদেশ দফতরের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়েছে বিদেশ দফতর বিচারব্যবস্থার কাজে হস্তক্ষেপ করতে পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+