Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আমেরিকা থেকে ২২০টি বোয়িং বিমান কিনবে এয়ার ইন্ডিয়া! ঐতিহাসিক বললেন জো বাইডেন

গত বছর এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেন রতন টাটা। আর এরপর থেকেই একাধিক অভিযোগ সামনে আসছিল। মাণ নিয়ে প্রশ্ন উঠছিল। এই অবস্থায় ঐতিহাসিক চুক্তি মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থার সঙ্গে।

Air India-Boeing Deal: আমেরিকা থেকে ২২০টি বোয়িং কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। আর এই সিদ্ধান্ত চূড়ান্ত হতেই এই চুক্তির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ঐতিহাসিক বলেও ব্যাখ্যা করেছেন তিনি। জানা যাচ্ছে, এয়ার ইন্ডিয়া (Air India) ৩৪ মার্কিন ডলারে ২২০ টি বোয়িং বিমান কিনবে।

এর বাইরে আরও ৭০টি বিমান কেনার বিকল্প থাকবে। এতে মোট চুক্তি হবে $45.9 বিলিয়ন। আর এই চুক্তি আমেরিকা এবং ভারতের সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

জো বাইডেনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

জো বাইডেনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

আর এই চুক্তির পরেই জো বাইডেনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। আমেরিকার উৎপাদন গোটা বিশ্বকে পিছনে ফেলে দিতে পারে। তবে এয়ার ইন্ডিয়া এবং বোয়িংয়ের মধ্যে এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে ২০০ এরও বেশি আমেরিকার তৈরি বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে। আর তা ঘোষণা করতে আমার গর্ব অনুভব হচ্ছে বলে বার্তা মার্কিন প্রেসিডেন্টের। আর এই চুক্তি কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে বলেও মন্তব্য করেছেন তিনি। এমনকি এক্ষেত্রে চার বছরের কলেজ ডিগ্রির প্রয়োজন হবে না বলেও বিবৃতি জানিয়েছেন বাইডেন। তবে এই চুক্তি ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে সাহায্য করবে বলে মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এয়ারবাসের সঙ্গেও চুক্তি

এয়ারবাসের সঙ্গেও চুক্তি

এর আগে এয়ার ইন্ডিয়া ফ্রান্সের (France) এয়ারবাসের (Air Bus) থেকে ২৫০ টি বিমান কেনার ঘোষণা করেছে। এর মধ্যে ৪০ টি বড় আকারের বিমান থাকবে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ এই সংক্রান্ত তথ্য দিয়েছেন। এয়ার ইন্ডিয়া বড় করে ভাবতে শুরু করেছে। আর সেই লক্ষ্যেই গত ১৭ বছরের মধ্যে এটি প্রথম যে এয়ার ইন্ডিয়া বিমান কেনার অর্ডার দিচ্ছে। টাটা গোষ্ঠীর মালিকানায় আসার পর এটি এয়ার ইন্ডিয়ার প্রথম অর্ডার। এয়ারবাসেরর সঙ্গে চুক্তি হওয়ার পরেই ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

১৭ বছর পর এয়ার ইন্ডিয়া বিমান কিনছে

১৭ বছর পর এয়ার ইন্ডিয়া বিমান কিনছে

অনলাইন বৈঠকে চন্দ্রশেখরণ বলেন, এসব বিমান কেনার জন্য এয়ারবাসের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। দীর্ঘ যাত্রাপথের জন্যে বড় বিমানগুলিকে ব্যবহার করা হবে। ১৬ ঘন্টারও বেশ উড়ানোর ক্ষেত্রে লম্বা উড়ান বলা হয়ে থাকে। বলে রাখা প্রয়োজন, এর আগে ২০০৫ সালে ১১১ টি কেনার অর্ডার দিয়েছিল এই এয়ারলাইন্স। যার মধ্যে ৬৮ টি বিমান ছিল বোয়িংয়ের তরফ থেকে। ৪৩ টি এয়ারবাস থেকে কেনা হয়। সেখানে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার এই চুক্তি সত্যিই ঐতিহাসিক। একাধিক নতুন এব অঙ্গ অত্যাধুনিক বিমান সামিল হবে বলেও জানানো হয়েছে এতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+