বেকারত্ব ইস্যু কোনও প্রভাবই ফেলতে পারেনি ২০১৯ লোকসভা ভোটে! নির্বাচন পরবর্তী সমীক্ষা কী বলছে

সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে একাধিক তথ্য প্রকাশ্যে আসছে। গোটা নির্বাচনের প্রচার পর্বে শাসক থেকে বিরোধীরা একাধিক ইস্যুকে সামনে রেখে প্রচার চালিয়েছেন।

সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে একাধিক তথ্য প্রকাশ্যে আসছে। গোটা নির্বাচনের প্রচার পর্বে শাসক থেকে বিরোধীরা একাধিক ইস্যুকে সামনে রেখে প্রচার চালিয়েছেন। তবে ভোটারদের মনে কোন বিষয়গুলি প্রভাব ফেলেছে তার আঁচ করেছে লোকনীতির সমীক্ষা।

বেকারত্ব ইস্যু কোনও প্রভাবই ফেলতে পারেনি ২০১৯ লোকসভা ভোটে! নির্বাচন পরবর্তী সমীক্ষা কী বলছে

লোকনীতির সমীক্ষা বলছে, ২০১৯ লোকসভা ভোটে বিভিন্ন আর্থিক ইস্যু এবারে বড়ভাবে জায়গা করে নিলেও, বেকারত্বের মতো ইস্যু খুব একটা উজ্জ্বল জায়গায় ছিল না। ভোটপরবর্তী সমীক্ষায় দেখা গিয়েছে, জিএসটি, দারিদ্রতার মতো গুরুত্বপূর্ণ বিষয়েগুলি ভোটের আগে ৩৮ শতাংশ মানুষকে ভাবিয়ে তুললেও ভোটের সময় তা ২৫ শতাংশ ভোটারকে ভাবিয়েছে। কেবলমাত্র ১২ শতাংশ মানুষ বেকারত্ব নিয়ে ভেবেছেন লোকসভা নির্বাচনের সময়।

প্রসঙ্গত, কংগ্রেসের তোলা রাফাল দুর্নীতি নিয়েও ভোটাররা খুব একটা আমল দিতে চাননি বলে দাবি করেছে লোকনীতির সমীক্ষা। পাশাপাশি, সমীক্ষা বলছে, দেশ জুড়ে বিজেপির দুর্নীতিকে বড় ইস্যু করে তুলে ধরা হলেও তা সেভাবে কার্যকরী হয়নি ভোটারদের মনস্তত্বের বিচারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+