জাল আধারকার্ড বানিয়ে ধৃত বেকার ইঞ্জিনিয়ার
আধারকার্ড জাল করতে নিলেশের প্রয়োজন হত একটি আসল আধার কার্ডের ছবি। তারপর তাকে নিজের কম্পিউটারে তুলে নাম ও নম্বর বদলে দিত নিলেশ।
আহমেদাবাদ, ২৮ এপ্রিল : আমেদাবাদের সোলা পুলিশের হাতে ধরা পড়ল এক জাল আধার কার্ড বানানোর সঙ্গে যুক্ত যুবক। শিক্ষাগত যোগ্যতায় ইঞ্জিনিয়ার ওই যুবক নিজের ও বহু জনের জাল আধার কার্ড বানিয়ে দিয়েছে বলে অভিযোগ।
আধারকার্ড জাল করতে নিলেশের প্রয়োজন হত একটি আসল আধার কার্ডের ছবি। তারপর তাকে নিজের কম্পিউটারে তুলে নাম ও নম্বর বদলে দিত নিলেশ। তারপর তাকে ল্যামিনেট করে দিত। যাতে আদারকার্ডটিতে হওয়া কারচুপি ধরা না যায়।

৩৬ বছর বয়সী নিলেশ মিস্ত্রির চাকরি চলে যায় ২০০৭ - ০৮ সালে। তারপর থেকেই শুরু হয়, তার পতন। তারপর এদিক ওদিক ছোটখাটো সংস্থায় কাজ করার পর সে শুরু করে ফ্রিলান্সিং এর কাজ। এই সময়তেই সে বহু ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে পরিচিত হয়।
এই ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোত ক্লিনিকাল ট্রায়ালের জন্য প্রয়োজন হয় বহু ব্যক্তির। যাঁরা স্বেচ্ছায় তাঁদের শরীরের ওপর ওষুধের পরীক্ষা নিরীক্ষা চালাতে সম্মত হয়। এরজন্য মেলে টাকাও। এই কাজের জন্য ওই ব্যক্তিদের প্রয়োজন হত পরিচয়পত্র বা আধার কার্ড। নিলেশ এই ব্যক্তিদেরই পরিচপত্র হিসাবে জাল আধারকার্ড তৈরি করে দিত।
শুধু অন্যদেরই নয়,নিলেশ নিজেরও জাল আধারকার্ড তৈরি করে, অনেক কটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছে। সেই সংস্থা গুলির হয়ে নিজে ভলেন্টিয়ারও হয়েছে।












Click it and Unblock the Notifications