কমছে কর্মসংস্থান, ২০১৯ আর্থিক বর্ষে প্রকাশ্যে এলো সরকারি তথ্য

২০১৯ আর্থিক বর্ষে উল্লেখযোগ্য হারে কমেছে কর্মসংস্থান। সরকার প্রকাশিত রিপোর্টেই প্রকাশ্যে এল তথ্য। ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত কমপক্ষে ৬২৯,৯১৪ জনের নতুন চাকরি হয়েছে।

২০১৯ আর্থিক বর্ষে উল্লেখযোগ্য হারে কমেছে কর্মসংস্থান। সরকার প্রকাশিত রিপোর্টেই প্রকাশ্যে এল তথ্য। ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত কমপক্ষে ৬২৯,৯১৪ জনের নতুন চাকরি হয়েছে। সরকারি পেরোলেন হিসেব তাই বলছে। যা গত কয়েকবছরের তুলনায় কম।

কমছে কর্মসংস্থান, ২০১৯ আর্থিক বর্ষে প্রকাশ্যে এলো সরকারি তথ্য

পরিসংখ্যান বলছে ইপিএফের নথিভুক্ত করণের হিসেবে যে পরিমান কর্মসংস্থান হয়েছে তা আর্থিক বর্ষে সর্বনিম্ন। সেপ্টেম্বরে যেখানে ৮৭৯,৭৪৬, অগস্টে ৬৬২,৩৭৮, জুলাইয়ে ১.১৮ মিলিয়ন, জুনে, ১.১৭ মিলিয়ন, মে মাসে ১.০৬ মিলিয়ন, এপ্রিল মাসে ১.০৫ মিলিয়ন কর্মসংস্থান হয়েছিল। অক্টোবরে কর্মসংস্থান অনেকটাই কমেছে রিপোর্ট সেদিকেই ইঙ্গিত করছে।

অক্টোবর মাসে ১৮ থেকে ২৫ বছর বয়সীর নতুন চাকরি হয়েছে ৩৪৬,৫৬১ জনের। আর্থিক মন্দার কারণেই এই কর্মসংকট তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এবার আর্থিক মন্দার কারণে অনেক বেসরকারি সংস্থাতেই কর্মী ছাঁটাই হয়েছে। নতুন করে কোনও কর্মসংস্থান হয়। সরকারি চাকরিতেও নিয়োগ অনেকটাই কমেছে। তাই পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে দেশের সংকট আরও বাড়ছে। এমনিতেই প্রতিবছরই ভারতে ১২০০০ মিলিয়ন চাকরি প্রার্থী তৈরি হয় দেশে। তারমধ্যে যদি কর্মসংস্থান কমতে থাকে তাহলে সমস্যা আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+