নিখোঁজ জেএনইউ ছাত্রকে খুঁজতে সিট গঠনের নির্দেশ দিলেন রাজনাথ সিং
১৫ অক্টোবর থেকে দল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালযের এমএসসি বিভাগের এক ছাত্রের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভে অব্যাহত রয়েছে। নিখোঁজ ছাত্রকে খুজতে তিনি সিট গঠনের নির্দেশ দিলেন রাজনাথ সিং।
নয়াদিল্লি, ২১ অক্টোবর : ১৫ অক্টোবর থেকে দল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালযের এমএসসি বিভাগের এক ছাত্রের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভে অব্যাহত রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম নাজিব আহমেদ। এই ঘটানায় বিক্ষোভ ঠেকাতে আসরে নামলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নিখোঁজ ছাত্রকে খুজতে তিনি সিট গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। [ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ, রাতভর ঘেরাও উপাচার্য]
ছাত্র সংসদের অভিযোগ এই ঘটনায় যুক্ত রয়েছে এবিভিপি ছাত্র সংগঠন। যদিও এবিভিপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। নিখোঁজ হওয়ায় আগের রাতে নাজিবের সঙ্গে বচসা হয় এবিভিপি ছাত্র সংগঠনের সদস্যদের। তাই এই ঘটনায় এবিভিপি-র যোগ রয়েছে বলে ছাত্র সংসদের বর্তমান সভাপতি মোহিত পান্ডে দাবি করেন।

বুধবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলে উপাচার্য সহ আধিকারিরদের টানা ২০ ঘন্টা ঘেরাও করে রেখেছিল বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা। গতকাল উপাচার্য ঘেরাও মুক্ত হলেও নিখোঁজ ছাত্রকে খুঁজতে কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেছে তার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। তাই বিক্ষোভ আরও প্রশমিত হয়। বামপন্থী ছাত্র সংগঠনগুলির তরফে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। তাই পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত সরকারে হস্তক্ষেপ করতে বাধ্য হল বলে মনে করা হচ্ছে।
নাজিবের পরিবারের লোকেরা থানায় যে অভিযোগ দায়ের করেছিলেন তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। কিন্তু এখনও পর্যন্ত তদন্তে বিশেষ কিছু করে উঠতে পারেনি পুলিশ। তাই এখন থেকে রহস্যজনকভাবে ছাত্র নিখোঁজের ঘটনার তদন্ত করবেন সিটের আফিসারেরা।
১৫ অক্টোবর থেকে একটানা বিক্ষোভ চলতে থাকায় বিঘ্নিত হচ্ছে পড়াশোনার পরিবেশ। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের নির্বাচনও রয়েছে তাই বিক্ষোভ যাতে নতুন করে না বাড়ে তার জন্য দ্রুত ওই ছাত্রকে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসারেরা। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির উপরে নজর রাখছেন রাজনাথ সিং । সূত্র মারফৎ জানা গিয়েছে ছাত্র বিক্ষোভ ঠেকাতে উপাচার্য এম জগদীশ কুমারকে সাসপেন্ডও করা হতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications