জেএনইউ-র ছাত্রনেতার উষ্কানিতেই রাষ্ট্রপতি অভিযান, দাবি দিল্লি পুলিসের
ছাত্রনেতার উষ্কানিতেই রাষ্ট্রপতি অভিযান, উপাচার্যকে সরানো না হলে আন্দোলন থামবে না, অনড় জেএনইউর ছাত্ররা
উপাচার্যকে সরানো না হলে আন্দোলন থামবে না। নিজেদের দাবিতে অনড় রয়েছেন জেএনইউর ছাত্রছাত্রীরা। উপাচার্যের অপসারণের দাবিতে আজ রাষ্ট্রপতি অভিযান করছে ছাত্ররা। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে িদল্লিতে। বাড়ানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা। এদিকে দিল্লি পুলিস দাবি করেছে এক ছাত্রনেতার উষ্কানিতেই রাষ্ট্রপতি ভবন অভিযান শুরু হয়।

রাষ্ট্রপতি ভবন অভিযান
ছাত্রনেতার উষ্কানিতেই রাষ্ট্রপতি অভিযান শুরু হয়েছে বলে অভিযোগ করেছে দিল্লি পুলিস। সন্ধে থেকেই ছাত্রদের এই অভিযান ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। ছাত্রদের আটকাতে লাঠিচার্জ করে পুলিস। বেশ কয়েকজন ছাত্রকে আটকও করা হয়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ঐশীর সঙ্গে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বৈঠকের শেষ হওয়ার পরেই এই উত্তেজনা বাড়ে বলে জানিয়েছে পুলিস।

নিরাপত্তা বাড়ানো হল রাষ্ট্রপতি ভবনের
রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। একই সঙ্গে নর্থ ব্লক এবং সাউথ ব্লকের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সারারাতই পুলিস মোতায়েন থাকবে গোটা এলাকায়। এদিকে এক ছাত্রী আন্দোলনকারী এডিসিপির হাত কামড়ে দেন বলে অভিযোগ। তাঁকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উপাচার্যের অপসারণের দাবি
উপাচার্যকে অপসারণের দাবিতে অনড় রয়েছেন ছাত্ররা। উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত তাঁরা আন্দোলন থামাবেন না বলে জানিয়েছেন। এদিকে বিজেপি নেতা মুরলী মনোহর যোশীও উপাচার্যের অপসারণ করা উচিত বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications