জেএনইউ বিতর্ক : অবশেষে মাঝরাতে আদালতে আত্মসমর্পণ উমর খালিদের
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : আদালতের নির্দেশ পেয়ে অবশেষে মঙ্গলবার মাঝরাতে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণের পরে গ্রেফতার করা হল জেএনইউ কাণ্ডে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত দুই ছাত্র উমর খালিদ ও তাঁর সঙ্গী অনির্বাণ ভট্টাচার্য। [উমর খালিদের সমর্থনে এবার বলিউডের হুমা কুরেশি]
মঙ্গলবার রাতে জেএনইউ ক্যাম্পাস ছেড়ে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যায় উমর খালিদ। বসন্ত বিহার থানায় নিয়ে যাওয়া হল তাঁদের। এদিন আদালতে তোলা হবে দুই অভিযুক্তকে। ['আমি মুসলমান, প্রথম এটা অনুভব করানো হল']

এর আগে আইনজীবী মারফত নিজেদের পছন্দমতো অত্মসমর্পণ করার আর্জি পেশ করে খালিদরা। জানায়, তাদের গ্রেফতার না করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হোক। তবে সেই আর্জি আদালত খারিজ করে দেয়। [যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'দেশবিরোধী স্লোগান'!]
আদালত জানায়, আত্মসমর্পণ করুন, নাহলে গ্রেফতার করা হবে। এরপরই মঙ্গলবার মাঝরাতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় খালিদ ও অনির্বাণ। [ জেএনইউ বিতর্ক : প্রমাণ রয়েছে রাষ্ট্রদ্রোহিতার, দাবি দিল্লি পুলিশের]
প্রসঙ্গত, মঙ্গলবার কানহাইয়া কুমারের জামিনের আবেদনের শুনানি মুলতুবি হওয়ায় তা এদিন আদালত শুনবে। অন্যদিকে সংসদেও জেএনইউ বিতর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications