জেএনইউ থেকে কানহাইয়া কুমারকে নিষ্কাশনের সুপারিশ বিশ্ববিদ্যালয় কমিটির
নয়াদিল্লি, ১৫ মার্চ : জেএনইউ ছাত্র সংসদের সভাপতি তথা দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত কানহাইয়া কুমারকে নিষ্কাশনের সুপারিশ করল বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কমিটি। একইসঙ্গে আরও চার ছাত্রেরও বহিঃষ্কারের সুপারিশ করা হয়েছে। [জেএনইউয়ে ক্যাম্পাসের মধ্যেই চড় কানহাইয়া কুমারকে]
৯ ফেব্রুয়ারি জেএনইউ (জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়)-এ জঙ্গি হিসাবে ফাঁসির সাজাপ্রাপ্ত আফজল গুরুর সমর্থনে হওয়া সভা ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সেই ঘটনায় দেশদ্রোহিতার অভিযোগে জেলেও যেতে হয় ছাত্র সংসদের সবাপতি কানহাইয়া কুমারকে। পরে তিনি জামিনে ছাড়া পান। [কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ানরা মহিলাদের ধর্ষণ করে : কানহাইয়া কুমার]

সেই ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের আভ্যন্তরীণ কমিটি গড়ে ঘটনার তদন্ত শুরু হয়। সেই রিপোর্টই জমা পড়েছে উপাচার্যের কাছে। মোট ২১ জন ছাত্রছাত্রীকে বিতর্ক তৈরিতে অভিযুক্ত করা হয়েছে। [জেল থেকে জেএনইউ ফিরে ফের ঝড় তুললেন কানহাইয়া কুমার]
এখন উপাচার্য এম জগদীশ কুমার ও মুখ্য প্রোক্টর এ ডিমরি ঘটনাটির রিপোর্ট দেখে চূড়ান্ত ব্যবস্থা নেবেন। প্রয়োজনে কঠিন ব্যবস্থা নেওয়ার আগে অভিযুক্তদের শোকজ করা হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। [৩০০০ কন্ডোম, ২০০০ মদের বোতল রোজ মেলে JNU চত্ত্বরে!]












Click it and Unblock the Notifications