এবার জেএনইউয়ে ক্যাম্পাসের মধ্যেই চড় কানহাইয়া কুমারকে
নয়াদিল্লি, ১১ মার্চ : রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত হয়ে আপাতত জামিনে মুক্ত জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার এবার নিজের বিশ্ববিদ্যালয়ের ভিতরেই চড় খেলেন।
দেশকে অবমাননা করার অভিযোগে ও জেএনইউ ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কানহাইয়া কুমারকে দুই ব্যক্তি মিলে আক্রমণ করে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানহাইয়াকে যারা চড় মেরেছেন তার মধ্যে একজনের নাম বিকাশ চৌধুরী। তিনি গাজিয়াবাদের বাসিন্দা। অন্যজনের নাম নন্দ কুমার। দুজনকেই ছাত্রছাত্রীরা মিলে আটক করে জেএনইউয়ের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দিয়েছে।
বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা কানহাইয়া কুমারকে দেশবিরোধিতার অভিযোগ আনা হয় গত ১২ ফেব্রুয়ারি। এরপরে তাঁকে গ্রেফতার করা হয়। ২ মার্চ দিল্লি হাইকোর্ট কানহাইয়াকে ছয় মাসের অন্তর্বর্তী জামিনে মুক্তি দেয়।












Click it and Unblock the Notifications