জেএনইউ তাণ্ডবের কড়া নিন্দায় প্রাক্তনীরা, পাশে থাকার বার্তা দিয়ে টুইট কানহাইয়া থেকে জয়শঙ্করের

রবিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন কানহাইয়া কুমার। জেএনইউ-র ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া বলেন, 'বিজেপি নেতৃত্বাধীন সরকার দেশের ছাত্রসমাজের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে।' কানহাইয়া ছাড়াও ঘটনার নিন্দায় মুখ খুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতরমন অভিনেত্রী স্বরা ভাস্করের মতো ব্যক্তিত্বরা।

কানহাইয়ার টুইট

কানহাইয়া টুইট করে লেখেন, 'এই সরকারের কোনও লজ্জা নেই । প্রথমে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ফি বাড়ানো হল৷ সেই ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা যখন প্রতিবাদ জানালেন, তখন পুলিশ দিয়ে তাঁদের পেটানো হল ৷ কিন্তু তাতেও যখন ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে দমানো গেল না, তখন সরকার গুন্ডা লেলিয়ে দিল৷'

'ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার'

কানহাইয়া তাঁর টুইটে আরও লেখেন, 'যেদিন থেকে এই সরকার ক্ষমতায় এসেছে, সেদিন থেকে তারা দেশজুড়ে ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ৷ আপনারা দমানোর চেষ্টা করতে পারেন৷ কিন্তু ভারতের ছাত্রসমাজ গর্জে উঠবে৷ সংবিধান ও দেশের গরীবদের প্রতি আপনারা যে অবিচার করছেন, তা ছাত্ররা ব্যর্থ করে দেবে।'

হামলার নিন্দা জানিয়েছেন সীতারাম ইয়েচুরি

হামলার নিন্দা জানিয়েছেন সীতারাম ইয়েচুরি

হামলার নিন্দা জানিয়েছেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি সরকারকে আক্রমণ করে বলেন, 'এটা একটা পূর্ব পরিকল্পিত। ক্ষমতায় থাকা মানুষরা এই হামলা চালিয়েছে। তারা ভয় পাচ্ছে কারণ জেএনইউ তাদের হিন্দুত্ব মতবাদের বিরুদ্ধে গলা চড়িয়েছে এবং তাদের রাজনৈতিক জিঘাংসাকে রুখে দিচ্ছে।'

এস জয়শঙ্করের টুইট

এদিকে জেএনইউ নিয়ে সরব মোদী মন্ত্রিসভার সদস্যরাও। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জেএেনইউ-এর প্রাক্তনী। রবিবার জেএনইউতে হামলার নিন্দা করেছেন তাঁরা। এই হামলা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির বিরুদ্ধে বলেও মন্তব্য করেছছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

নিন্দায় সরব অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

জেএনইউ-এর যে চিত্র তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন, তা ভয়াবহ। এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। এই বিশ্ববিদ্যালয় বিতর্ক ও মতপ্রকাশের জায়গা, কিন্তু কোনওভাবেই সংঘরেষর জায়গা নয়, বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ওই মন্ত্রী।

স্বরা ভাস্করের টুইট

রবিবারের হামলার নিন্দা করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তাঁর মা এই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ছাত্রছাত্রীদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+