নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে উদ্ধার ৬টি একে ৪৭ রাইফেল! গ্রেফতার ৩ সন্দেহভাজন
পঞ্চাব থেকে কাশ্মীর যাওয়ার পথে কাঠুয়ায় ট্রাক থেকে উদ্ধার অস্ত্র। নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ট্রাক থেকে ছটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।
পঞ্চাব থেকে কাশ্মীর যাওয়ার পথে কাঠুয়ায় ট্রাক থেকে উদ্ধার অস্ত্র। নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ট্রাক থেকে ছটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। ট্রাক থেকে গ্রেফতার করা হয়েছে ৩ সন্দেহভাজনকেও। পুলিশ সূত্রে দাবি, জঙ্গিরা ট্রাকে অস্ত্র নিয়ে যাচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ জম্মু-পাঠানকোট হাইওয়েতে একটি ট্রাককে ধরে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সেখান থেকেই উদ্ধার হয় ছটি একে ৪৭ রাইফেল। পঞ্চাবের বামিয়াল থেকে ট্রাকটি কাশ্নীরে যাচ্ছিল বলে জানিয়েছেন, জম্মুর আইজি মুকেশ সিং।
আইজিপি আরও জানিয়েছেন, ট্রাক থেকে গ্রেফতার হওয়া তিন ব্যক্তিই কাশ্মীরের বাসিন্দা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
SSP Kathua: A truck carrying arms and ammunition has been recovered in Kathua, more details are awaited. #JammuAndKashmir pic.twitter.com/zGghQu4xI8
— ANI (@ANI) September 12, 2019












Click it and Unblock the Notifications