দুর্নীতিগ্রস্ত নেতাদের ওপর হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য! ঢোঁক গিললেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল

সাধারণ মানুষের ওপর কেন হামলা। দুর্নীতিগ্রস্ত নেতা ও আমলাদের ওপর হামলা করুন। জঙ্গিদের উদ্দেশে রাজ্যপালের বার্তার পরেই তোলপাড় সারা দেশ। সোমবার বিষয়টি নিয়ে ঢোঁক গেলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল

সাধারণ মানুষের ওপর কেন হামলা। দুর্নীতিগ্রস্ত নেতা ও আমলাদের ওপর হামলা করুন। জঙ্গিদের উদ্দেশে রাজ্যপালের বার্তার পরেই তোলপাড় সারা দেশ। সোমবার বিষয়টি নিয়ে ঢোঁক গেলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। এদিন তিনি বলেছেন, রাগেই এই কথা বলেছেন। তবে রাজ্যপাল হিসেবে এই ধরনের মন্তব্য তাঁর এড়িয়ে যাওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

রাজ্যপালের বিতর্কিত মন্তব্য

রাজ্যপালের বিতর্কিত মন্তব্য

কারগিল নিয়ে এক অনুষ্ঠানে সত্যপাল মালিক বলেন, এক বালক যে অস্ত্র তুলে নিয়েছে, সে তার নিজের লোকেদের হত্যা করছে। যাদের মধ্যে রয়েছে, পিএসও( পার্সোনাল সিকিওরিটি অফিটার) এবং এসপিও( স্পেশাল পুলিশ অফিসার)। কেন তাঁদের মারা হচ্ছে। তাদের মারো যারা কাশ্মীরের সম্পদ চুরি করছে। এমন কাউকে এখনও পর্যন্ত মেরেছ কি। জঙ্গিদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন রাজ্যপাল।
রাজ্যপাল বলেন, রাজনৈতিক পরিবার, যাঁরা রাজ্য শাসন করেছে, সারা বিশ্ব জুড়ে তাদের সম্পত্তি। যেসব হয়েছে সাধারণের টাকা লুট করে। এসম্পর্কে তিনি বলেন, একটি বাড়ি রয়েছে শ্রীনগরে, একটা দিল্লি, একটা দুবাই অপরটি লন্ডনে। সেইসব পরিবার বড় বড় হোটেলের অংশীদারও বটে। অভিযোগ করেছেন রাজ্যপাল।

রাজ্যপালের সাফাই

রাগে পড়েই এই মন্তব্য তিনি করেছিলেন, জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজনীতিকদের দুর্নীতিতে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন। রাজ্যপাল হিসেবে এইধরনের মন্তব্য থেকে তাঁর দূরে থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন সত্যপাল মালিক।

ওমর আবদুল্লাকে আক্রমণ

রাজ্যপালের আগেকার মন্তব্য নিয়ে কটাক্ষ করেছিলেন ওমর আবদুল্লা। এদিন পাল্টা দিয়েছেন সত্যপাল মালিক। তিনি ওমর আবদুল্লাকে রাজনৈতিকভাবে শিশু বলে কটাক্ষ করেছেন। ওমর আবদুল্লা বলেছিলেন এরপর কোনও রাজনীতিক, কোনও আমলা জঙ্গি হামলায় মারা গেলে তখন রাজ্যপালকেই দায়ী করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+