Jammu kashmir election 2024: ন্যাশনাল কনফারেন্সের ইস্তেহার প্রকাশ, ৩৭০ ও ৩৫এ ধারা নিয়ে বড় প্রতিশ্রুতি ওমরের
Jammu kashmir election 2024: ন্যাশনাল কনফারেন্স সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছে। দলের সহ সভাপতি ওমর আবদুল্লা ইস্তেহার কমিটির সিনিয়র নেতাদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন।
ইস্তেহার প্রকাশ করে ওমর আবদুল্লা ৩৭০ ধারা ও ৩৫এ ধারা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ইস্তেহারে বারোটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সঙ্গে ২০০০ সালে বিধানসভায় সম্পূর্ণ সায়ত্তশাসনের জন্য যে প্রস্তাব পাশ করানো হয়েছিল তা লাগু করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

- কী বললেন ওমর আবদুল্লা
ওমর আবদুল্লা এই ইস্তেহারকে প্রতিশ্রুতির থেকে বড় কিছু বলে বর্ণনা করেছেন। এছাড়াও তিনি এই ইস্তেহারকে ন্যাশনাল কনফারেন্সের ভিশন ডকুমেন্ট ও শাসনের জন্য একটি রোডম্যাপ বলেও অভিহিত করেছেন। তিনি ইস্তেহারকে দলের ভবিষ্যত দিক নির্দেশনা এবং জনগণের প্রতি অঙ্গীকারের জন্য একটি কৌশলগত পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছেন।
- ক্ষমতায় এলে কী কী করবে
ওমর আবদুল্লা বলেছেন, রাজ্যে ৩৭০ ও ৩৫এ ধারা ফিরিয়ে আনার পাশাপাশি রাজ্যের মর্যাদা ফেরাতে প্রস্তাব পাশ করানো হবে। এব্যাপারে ওমর আবদুল্লা জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন ২০১৯, জম্মু ও কাশ্মীর বিধিমালা ২০১৯ বাতিলেরও ইঙ্গিত দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৯-এ এইসব আইনের মাধ্যমে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দেয়। এছাড়াও রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভেঙে দেয়।
#WATCH | Srinagar: Jammu and Kashmir National Conference leader Omar Abdullah says, "We all know the unemployment condition in J&K...There was fraud in the recruitment process and the youths did not get the job...We are making comprehensive promises to the youths and going to… pic.twitter.com/4j0xByK4wD
— ANI (@ANI) August 19, 2024
- বিধানসভায় ফারুক আবদুল্লার প্রস্তাব পাশকেও গুরুত্ব
প্রসঙ্গত, ২০০০-এর জুনে তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা রাজ্যে ১৯৫৩ সালের আগের সাংবিধানিক অবস্থা পুনরুদ্ধারের জন্য বিধানসভায় প্রস্তাব পাশ করেছিলেন। যদিও তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভা তা প্রত্যাখ্যান করে।
- বিধানসভা নির্বাচন কবে?
গত শুক্রবার দেশের নির্বাচন কমিশন জম্মু ও কাশ্মীরের নির্বাচনের দিন ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে ৯০ টি আসনের জন্য তিনদফার নির্বাচন করা হবে। ১৮ সেপ্টেম্বর রাজ্যের প্রথমদফার নির্বাচন হবে। এরপর ২৫ সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর দ্বিতীয় ও তৃতীয়দফার নির্বাচন করা হবে। ভোট গণনা হবে ৪ অক্টোবর।












Click it and Unblock the Notifications