দুই আসনে লড়ে একটিতে হার, বাকি একে জিতে মুখরক্ষা ওমরের
শ্রীনগর, ২৩ ডিসেম্বর: একদিকে ছয় বছর ধরে নানা প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। পাশাপাশি, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্পষ্ট ব্যর্থতা। মূলত এই দুই কারণেই সোনেওয়ার আসনে গোহারা হেরে গেলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তবে বিরওয়াহ আসন থেকে জয়লাভ করেছেন তিনি।
আরও পড়ুন: ঝাড়খণ্ডে ক্ষমতায় আসছে বিজেপি, কাশ্মীরে লড়াই হাড্ডাহাড্ডি
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে আদতে বিধানসভা আসন ১১১টি, ৮৭টি নয়
এ বার হাওয়া খারাপ বুঝে দু'টি আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন ওমর আবদুল্লা। বিরওয়াহ এবং সোনাওয়ার। প্রথম দুঃসংবাদ আসে দুপুর বারোটা নাগাদ। সোনাওয়ার থেকে হারের খবর আসে। ভেঙে পড়েন তিনি। কিন্তু পৌনে দু'টো নাগাদ জানা যায়, বিরওয়াহ থেকে জিতেছেন ফারুক আবদুল্লার পুত্র।

সোনাওয়ার আসনে ওমর আবদুল্লা হেরে গিয়েছেন পিডিপি-র আশরাফ মিরের কাছে। সোনাওয়ারের সদ্যবিজয়ী বিধায়ককে অভিনন্দন জানিয়ে ওমর আবদুল্লা বলেছেন, "আমি আপনাকে এবং সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাই পরবর্তী ছ'বছরের জন্য। এখন উনিই আমার বিধায়ক।"
Congratulations to Ashraf Mir for his victory in Sonwar. I wish him & the people all good luck for the next 6 years. He's now my local MLA.
— Omar Abdullah (@abdullah_omar) December 23, 2014 











Click it and Unblock the Notifications