বাড়ি ফেরার পথে খুন বিজেপি নেতা! তদন্তে এনআইএ

জম্মু ও কাশ্মীরে বিজেপি নেতা ও তার ভাইকে খুনের তদন্তভার নিতে চলেছে এনআইএ। এ মাসের শুরুতে সিনিয়ার বিজেপি নেতা অনিল পাহাড় ও তাঁর ভাই অজিত পাহাড়ের খুনের ঘটনা ঘটে।

জম্মু ও কাশ্মীরে বিজেপি নেতা ও তার ভাইকে খুনের তদন্তভার নিতে চলেছে এনআইএ। এ মাসের শুরুতে সিনিয়ার বিজেপি নেতা অনিল পাহাড় ও তাঁর ভাই অজিত পাহাড়ের খুনের ঘটনা ঘটে। গত সপ্তাহেই এনআইএ আধিকারিকরা কিস্তওয়ারে গিয়েছিলেন। সেখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা। এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে তদন্তের ভার হাতে নেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়।

বাড়ি ফেরার পথে খুন বিজেপি নেতা! তদন্তে এনআইএ

পয়লা নভেম্বর বাড়ির বাইরে পাহাড়-ভাইদের গুলি করে হত্যা করা হয়। দোকান বন্ধ করে বাড়িতে ঢোকার মুখে ঘটনাটি ঘটেছিল।

সূত্রের খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই খুনের ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার সম্ভাবনা। এর আগে খুনের ঘটনার তদন্ত চালাচ্ছে রাজ্যের গঠিত স্পেশাল ইনভেসটিগেটিভ টিম।

বাড়ি ফেরার পথে খুন বিজেপি নেতা! তদন্তে এনআইএ

সিটের তরফে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় এক সঙ্গির বোন। অনুমান কাশ্মীরি সঙ্গীকে নিয়ে সেই খুনের ঘটনা ঘটিয়েছে। রাজ্যে খুনের ঘটনায় উৎসাহ দিতেই এই ঘটানো ঘটানো হয়েছে বলে অনুমান।

গত সপ্তাহেই মৃত নেতার বাড়িতে গিয়েছিলেন, বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। সেই সময় তিনি বলেছিলেন, জঙ্গিদের ধরাই প্রথম চ্যালেঞ্জ। সেই কাজ খুব তাড়াতাড়ি করা হবে বলে জানিয়েছিলেন। জম্মু-র কিস্তওয়ার কিংবা ডোডায় কোনও ধরনের জঙ্গিবাদ চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছিলেন তিনি।

৫ নভেম্বর, জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছিলেন, পাহাড়-ভাইদের খুনের পিছনে যারা রয়েছে, তাদের চিহ্নিত করা গিয়েছে। তুব তাড়াতাড়ি তাদের গ্রেফতার করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+