হরিয়ানায় উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছে দুষ্মন্তের মা নয়না সিং
সব হিসেব-নিকেশ উল্টে দিয়েছে হরিয়ানা। ত্রিশঙ্কু ফলাফলে অনেকটাই বেকাবু বিজেপি শিবির। সরকার গঠনে এগিয়ে জেজেপি।
সব হিসেব-নিকেশ উল্টে দিয়েছে হরিয়ানা। ত্রিশঙ্কু ফলাফলে অনেকটাই বেকাবু বিজেপি শিবির। সরকার গঠনে এগিয়ে জেজেপি। তাতে হাত মেলাতে এক প্রকার বাধ্য হয়েছে বিজেপি। নইলে ক্ষমতায় আসীন হওয়া একপ্রকার অসম্ভবই ছিল। উপমুখ্যমন্ত্রী পদ জেজেপিকেই ছেড়ে দিতে হয়েছে। ভোটের ফলাফল প্রকাশের দিনই মুখমন্ত্রী পদে জেজেপি বেছে নিয়েছিল দুষ্মন্ত চৌতালাকে। কিন্তু কিন্তু বিজেপি মুখ্যমন্ত্রী পদ দাবি করায় উপমুখ্যমন্ত্রী পদে দুষ্মন্ত তাঁর মায়ের নাম প্রস্তাব করেছে।

হরিয়ানায় জেজেপির সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি
হরিয়ানায় ত্রিশঙ্কু ফলাফলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা বাড়ছিল বিজেপি শিবিরে। শেষে জেজেপির আহ্বানেই সাড়া দিয়েছে গেরুয়া শিবির। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জেজেপির সঙ্গে হাত মেলানোর কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর পদ নিগে গতকালই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি।

উপমুখ্যমন্ত্রী হচ্ছেন দুষ্মন্তের মা
হরিয়ানায় ফলাফল প্রকাশের পরেই জেজেপি দুষ্মন্ত চৌতালাকে মুখ্যমন্ত্রী পদে বেছে নিয়েছিলেন। শুক্রবার বিজেপির সঙ্গে দফায় দফায় বৈঠক করে জেজেপি প্রধান। তাতে জোট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন পার্টিন প্রধান। তাতে প্রথমে বলা হয় হয় মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী হলে উপমুখ্যমন্ত্রী করা হবে দুষ্মন্ত চৌতালাকে। তবে সূত্রের খবর দুষ্মন্ত তাঁর মায়ের নাম এই পদের জন্য প্রস্তাব করেছে।

২০১৪ সালে থেকে নির্বাচিত প্রতিনিধি নয়না
চৌতলা শিবিরের প্রথম নির্বাচিত মহিলা জনপ্রতিনিধি নয়না সিং। ২০১৪ সালের বিধানসভা ভোটে হরিয়ানার দবাওয়ালি থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। কংগ্রেসের টিকিটেই জিতেছিলেন তিনি। পরে ছেলে জেজেপিতে যোগ দিলে তিনিও জেজেপিেত যোগ দেন। ২০১৯ সালে তিনি জেজেপির টিকিটে হরিয়ানার ভদ্র আসন থেকে জয়ী হন।
আজ রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে যাওয়ার কথা জেজেপি-বিজেপি জোটের।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications