গৃহবন্দি নয় গৃহ অতিথি করে রাখা হয়েছে কাশ্মীরি নেতাদের, দাবি জিতেন্দ্র সিংয়ের
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। এমনই অভিযোগ উঠেছে। এই নিয়ে আদালতেও মামলা উঠেছে। কাশ্মীরি নেতাদের এই অভিযোগ একেবারেই মিথ্যে দাবি করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র সিং।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। এমনই অভিযোগ উঠেছে। এই নিয়ে আদালতেও মামলা উঠেছে। কাশ্মীরি নেতাদের এই অভিযোগ একেবারেই মিথ্যে দাবি করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তিনি দাবি করেছেন ১৮ মাসের বেশি সময় তাঁদের ঘরে রাখা হবে না। তবে সরকার তাঁদের গৃহবন্দি করে রেখেছে এই অভিযোগ একেবারেই মিথ্যে। কারণ তাঁরা গৃহবন্দি নন গৃহ অতিথি রয়েছেন।

জিতেন্দ্র সিংয়ের দাবি কাশ্মীরের রাজনতিক নেতাদের ভিআইপি বাংলোয় রাখা হয়েছে। সময় কাটানোর জন্য একাধিক উপকরণ রয়েছে সেখানে। হলিউড সিনেমার সিডি, জিমে যাওয়ার সুবিধা সবই রয়েছে। বিলাসিতায় কোনও ত্রুটি রাখা হয়নি। অতিথির মতোই তাঁরা সেখানে রয়েছেন বলে দাবি করেছেন জিতেন্দ্র। ১৮ মােসর বেশি কোনও কাশ্মীরি নেতাকেই গৃহবন্দি রাখা যায় না বলে দাবি বিজেপি নেতার।
অগস্ট মাসের পাঁচ তারিখে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। তার পর থেকে ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি সহ একাধিক রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। জনসুরক্ষা আইনের আওতায় তাঁদের রাখা হয়েছে বলে জানিয়েছে বিজেপি সরকার।












Click it and Unblock the Notifications