সংসদের সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা! উত্তরপ্রদেশের বাসিন্দা লড়ছেন মৃত্যুর সঙ্গে

Incident Near Parliament: বড়দিনের বিকেলে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। আচমকাই রেল ভবনের কাছে, নতুন সংসদ ভবনের সামনে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক ব্যক্তি।

দিল্লির দমকল বিভাগের দাবি, তাদের কাছে খবর আসে বিকেল সাড়ে তিনটে নাগাদ। ওই ব্যক্তির শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। ফলে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন তিনি।

Incident Near Parliament

নয়াদিল্লিতে সংসদ ভবনের নতুন বিল্ডিং রয়েছে রেল ভবনের ঠিক উল্টোদিকেই। পুলিশ জানিয়েছে, রেল ভবনের কাছে একটি পার্কে নিজের গায়ে আগুন দেন ওই ব্যক্তি। এরপরই তিনি দৌড় দেন সংসদ ভবনের দিকে।

ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। বিকেল ৩টে ৩৫ মিনিটে খবর পেয়েই দমকল কর্মীরা ওই ব্যক্তিকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছন। সংসদ ভবনের আশেপাশে থাকা নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ব্যক্তিকে নিয়ে যান রাম মনোহর লোহিয়া হাসপাতালে।

দিল্লির ডিসিপি দেবেশ মাহলা জানিয়েছেন, যিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। নাম জিতেন্দ্র। বয়স ৩০ থেকে ৩৫। ব্যক্তিগত জীবনের কোনও সমস্যার কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে মনে করছে পুলিশ।

ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ফরেন্সিক টিম। ঘটনাস্থল থেকে দু-পাতার হাতে লেখা কাগজ উদ্ধার হয়েছে। তবে তা আধপোড়া অবস্থায় থাকায় এখনও বোঝা যায়নি কেন ওই ব্যক্তি এমন কাণ্ড ঘটালেন। গায়ে পেট্রোল ঢেলেই তিনি আগুন লাগান বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশের দাবি, ২০২১ সালে ওই ব্যক্তির নামে মামলা দায়ের হয়েছিল বাগপতে। তারপর থেকেই তিনি নানাবিধ সমস্যার সম্মুখীন হন। যে কাগজটি উদ্ধার হয়েছে সেটি সুইসাইড নোট নয় বলেই জানাচ্ছেন ডিসিপি। আপাতত শরীরের ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় জিতেন্দ্রর চিকিৎসা চলছে রাম মনোহর লোহিয়া হাসপাতালে।

পুলিশ আরও জানিয়েছে, দমকল পৌঁছনোর আগেই স্থানীয় পুলিশকর্মী, রেল পুলিশের কর্মী ও পথচলতি লোকেরাই আগুন নেভান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+