Jharkhand Election 2024: ঝাড়খণ্ডের ১০ আসনে লড়তে চান জিতন রাম মাঞ্জি! চাপ বাড়ল বিজেপির
Jharkhand Election 2024: যে কোনও সময় ঝাড়খণ্ড নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচনকে মাথায় রেখে ময়দানে নেমে পড়েছে বিজেপি। একেবারে মাটি কামড়ে প্রচারে একাধিক কেন্দ্রীয় নেতা। পাল্টা ময়দানে জেএমএম প্রধান হেমন্ত সোরেন।
তবে এবার ঝাড়খণ্ডে এনডিএ এবং বিজেপি বিরোধী ইন্ডি জোটের লড়াই দেখা যাবে (Jharkhand Election 2024)। যদিও কোনও দলই প্রার্থী কিংবা আসন নিয়ে কোনও কিছু এখনও পর্যন্ত জানা যায়নি। ফলে গোটা দেশ এখনও সেদিকে তাকিয়ে

তবে যা খবর, দুই শিবিরেই আসন নিয়ে জোর চর্চা চলছে। এর মধ্যেই অস্বস্তি বাড়ল এনডিএ'র। চাঞ্চল্যকর দাবি জিতন রাম মাঞ্জির (Jitan Ram Manjhi) । তাঁর কথায়, ঝাড়খণ্ডে জোটের অংশ না হলেও তিনি ১০টি আসনে প্রার্থী (Jharkhand Election 2024) দেবেন। আর এহেন বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। এতে বিজেপির অস্বস্তি আরও বাড়তে পারে বলে দাবি রাজনৈতিক মহলের।
- Jharkhand Election 2024: ১০ আসনে লড়াই করবেন মাঝি?
বলে রাখা প্রয়োজন, ঝাড়খণ্ড নির্বাচনে (Jharkhand Election 2024) অংশ নেওয়ার কথা আগেই জানিয়েছেম এনডিএ'র অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী চিরাগ পাসওয়ান। এবার নির্বাচনে যোগ দেওয়ার দাবি জিতন রাম মাঞ্জির। ঝাড়খন্ডের অন্তত ১০ টি আসনে তাঁর দল প্রার্থী দেবে বলে ঘোষণা। তবে এনডিএ'তে থাকার জন্য আসন নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে। তবে আসন নিয়ে সমঝোতা না হলেও নির্বাচনের ময়দানে থাকবেন বলে দাবি জিতন রামের। ইতিমধ্যে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের AJSU এবং JDU-এর সঙ্গে জোটের ঘোষণা করেছে বিজেপি। এই অবস্থায় মাঝির দাবি ঘিরে শুরু বিতর্ক।
- Jharkhand Election 2024: এনডিএ'তে কোন দল?
ঝাড়খণ্ডে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি AJSU এবং JDU-এর সঙ্গে জোট করে ময়দানে নামছেন (Jharkhand Election 2024) নাড্ডা-শাহ। AJSU ১১ থেকে ১২ টি আসনে লড়াই'য়ের দাবি জানিয়েছে। মনে করা হচ্ছে ৯ টি আসন ছাড়তে পারে বিজেপি। অন্যদিকে JDU- গুরুত্বপূর্ণ ৪ থেকে ৫ টি আসনের দাবি জানিয়েছে।
এই বিষয়ে নীতীশ কুমারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। শেষ যা খবর, দুটি আসনে জেডিএইউ ঝাড়খণ্ড নির্বাচনে লড়াই করতে পারে। তবে জিতন রাম মাঞ্জি এবং চিরাগ পাসওয়ানকে বিজেপি কতগুলি আসন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়।
জানা যাচ্ছে, আগামীকাল সোমবার ঝাড়খণ্ড বিধানসভা আসনে ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications