এবারে বাজার করুন হোয়াটসঅ্যাপেই! ফেসবুক-জিও পার্টনারশিপে খুলছে নতুন দিগন্ত
করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। পাড়ার মুদিদোকানগুলি খোলা থাকলেও, সেখানে যাওয়া কতটা নিরাপদ? এই ভেবে অনেকেই সেখানেও যাচ্ছেন না। অনলাইন ডেলিভারির উপরই ভরসা রাখছেন অনেকে। এরই মধ্যে অনলাইন ডেলিভারি সার্ভিসে এক নতুন দিগন্ত খলতে চলেছে ফেসবুক-জিও পার্টনারশিপ।

৫.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ ফেসবুকের
বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এদিনই ভারতের সব থেকে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিওর ৯.৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। এই শেয়ার কিনতে ফেসবুক মোট ৫.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

রিলায়েন্স ই-কমার্সের মাধ্যমে বাড়বে ছোট ব্যবসাগুলি
এই চুক্তির পরই ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়,এখন সেই সব মানুষজন যাঁরা নিজের মতো করে ছোট ছোট ব্যবসা করতে আগ্রহী তাঁদের সঙ্গে রিলায়েন্স ই-কমার্সের যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি এর সঙ্গে থাকবে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে সহযোগিতা করার বিষয়টিও। জিও প্ল্যাটফর্ম লিমিটেডের সঙ্গে জোট বাঁধার ফলেই এখন হোয়াটসঅ্যাপের সাহায্যে এই ই-কমার্সের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়া যাবে।

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন প্রায় ৪০ কোটি মানুষ
ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন প্রায় ৪০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। তাই, গুগল পে এবং পেটিএম-এর মত ডিজিটাল লেনদেনের মাধ্যমগুলোর সঙ্গে এবার প্রতিযোগিতায় নামতে চায় হোয়াটসঅ্যাপও। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ফেসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ভারতে ডিজিটাল পেমেন্ট পরিষেবা চালু করার অনুমোদনও পেয়ে গেছে।

রিটেল ব্যবসা বৃদ্ধি পাবে
ফেসবুকের এই বিনিয়োগের পর জিও প্ল্যাটফর্মের এন্টারপ্রাইজ ভ্যালু ৪.৬২ লক্ষ কোটি হয়ে গিয়েছে৷ এ রিটেল ব্যবসা বৃদ্ধির জন্য এই চুক্তি করা হয়েছে৷ এর জেরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের সাহায্য মিলবে৷ পাশাপাশি এই চুক্তি রিলায়েন্সের ঋণের বোঝা কমাবে৷ পাশাপাশি জিও ও অন্য ব্যবসা সম্প্রসারণ করতে সাহায্য করবে৷
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications