এবার বাজারে নতুন স্মার্ট ফোন আনছে জিও, কবে হাতে পাবেন গ্রাহকরা, ঘোষণা মুকেশ আম্বানির

এবার বাজারে নতুন স্মার্ট ফোন আনছে জিও, কবে হাতে পাবেন গ্রাহকরা, ঘোষণা মুকেশ আম্বানির

ফিচার ফোনের পর এবার স্মার্ট ফোন বাজারে আনছে জিও। ঘোষণা করলেন রিলায়েন্সের কর্নধার মুকেশ আম্বানি। গণেশ চতুর্থীতেই সকলে হাতে পাবেন সেই জিও স্মার্ট ফোন। গুগলের সহযোগিতায় জিও স্মার্ট ফোন আনছে রিলায়েন্স। মুকেশ আম্বানি দাবি করেছেন জিও স্মার্ট ফোন ভারতে টুজি মুক্ত হবে।

এবার স্মার্ট ফোন

এবার স্মার্ট ফোন

জিও এবার স্মার্ট ফোন বাজারে আনছে। জিও ফিচার ফোনের বিপুল সাফল্যের পরেই স্মার্ট ফোন বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরে গণেশ চতুর্থীতেই বাজারে আসবে জিও স্মার্ট ফোন। গুগলের সহযোগিতায় নিয়েই এই স্মার্টফোন বাজারে আনতে চলেছে রিলায়েন্স।জিওর ফিচার ফোনের মতোই এতে সাফল্য আসবে বলে জানিয়েছেন তিনি।

২জি মুক্ত ভারত

২জি মুক্ত ভারত

রিলায়েন্স ৪ জি কানেকশন বাজারে আনলেও এখনও দেশেক ৩০০ মিলিয়ন মানুষ ২জি পরিষেবা ব্যবহার করেন। জিও-র এই স্মার্টফোন ভারতকে ২জি মুক্ত করবে বলে দাবি করেছেন মুকেশ আম্বানি। এদিনে রিলায়েন্সের অ্যানুয়াল মিটিংয়ে হাজির ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাইও। জিও এখন গুগল ক্লাউডও ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন।

গ্রাহক বেড়েছে রিলায়েন্সের

গ্রাহক বেড়েছে রিলায়েন্সের

মুকেশ আম্বানি জানিয়েছেন এই কোভিড পরিস্থিতিতে রিলায়েন্স জিও বিপুল সাফল্য পেেয়ছে। বেড়েেছ গ্রাহক সংখ্যা। প্রায় ৩৭. ৯ মিলিয়ন গ্রাহক হয়েছে রিলায়েন্স জিওর। নীতা আম্বানি ঘোষণা করেছেন নবি মুম্বইয়ে খুব শিঘ্রই শুরু হয়ে যাবে জিও ইনস্টিটিউটের ক্যাম্পাস। এই বছরেই শুরু হবে এই ক্যাম্পাস।

কোভিড মোকাবিলায় রিলায়েন্স

কোভিড মোকাবিলায় রিলায়েন্স

এদিন নীতা আম্বানি দাবি করেছেন করোনা পরিস্থিতিতে রিলায়েন্স পরিবারের প্রতিটি সদস্য অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে। কোভিড পরিস্থিতিতে রিলায়েন্স পাঁচটি উদ্যোগ নিয়েছিল মিশন অক্সিজেন, মিশন কোভিড ইনফ্রা, মিশন অন্নসেবা, মিশন এমপ্লয়ী কেয়ার ও মিশন ভ্যাকসিন সুরক্ষা। প্রতিটি ক্ষেত্রেই রিলায়েন্স পরিবারের সদস্যরা দক্ষতার সঙ্গে কাজ করেছে বলে জানিয়েছে নীতা আম্বানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+