রাজস্থানে বিধানসভা স্পিকারের পদটি অভিশপ্ত! ২৫ বছর ধরে যিনি পদে বসেন তিনিই হারেন
রাজস্থান বিধানসভা নির্বাচনের মিথ হল স্পিকারের পদটি অভিশপ্ত। এই পদে যিনি একবার বসেছেন, তিনি পরের নির্বাচনে আর জয়লাভ পান না।
প্রতিটি রাজ্যের নির্বাচনেই কিছু না কিছু কাণ্ড হয় যার কোনও ব্যাখ্যা করা যায় না। রাজস্থানের বিধানসভা নির্বাচনেও তেমন ঘটনা ঘটছে নিঃসন্দেহে। রাজস্থান বিধানসভা নির্বাচনের মিথ হল বিধানসভা স্পিকারের পদটি অভিশপ্ত। এই পদে যিনি একবার বসেছেন, তিনি যতই হেভিওয়েট প্রার্থী হোন না কেন, পরের নির্বাচনে আর জয়লাভ করতে পারেন না।

গত ২৫ বছর ধরে অর্থাৎ ১৯৯৩ সাল থেকে এই মিথ নাকি চলে আসছে। একবার যিনি স্পিকার হন, তিনি পরের নির্বাচনে আর জিততে পারেন না।
অনেক সময় এমনও হয়েছে স্পিকারকেই দল পরের নির্বাচনে টিকিট দেয়নি। আর যে দল টিকিট দিয়েছে, তাঁকে হারতে হয়েছে। এই তালিকায় প্রথম নাম শান্তি লাল চাপলট। ১৯৯৩ সালে স্পিকার হয়ে ১৯৯৮ সালে তিনি হেরে যান। ১৯৯৮ সালে স্পিকার হন পরশরাম মাদেরনা। তিনি ২০০৩ সালে নির্বাচনে দাঁড়াননি। এরপরে সুমিত্রা সিং স্পিকার হলেও পরের নির্বাচনে হেরে যান।
২০০৮ সালেও স্পিকার হওয়া দীপেন্দ্র সিং শেখাওয়াতও পরের নির্বাচনে হেরে যান। শেষবার স্পিকার হন কৈলাশ চন্দ্র মেঘওয়াল। তিনি এবার প্রার্থী হয়েছেন। ফলে দেখার বিষয় তিনি এই মিথ ভেঙে বেরিয়ে এসে জয়ী হতে পারেন কিনা।












Click it and Unblock the Notifications