নস্ট্রাডুমাসের ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গ তুলে কাকে 'অভিনেতা' ব্যাঙ্গোক্তি জিগনেশের, জেনেনিন

গুজরাতে বিধানসভা নির্বাচনী প্রচারে তাঁর অগ্নিগর্ভ ভাষণ বার বার প্রচারের আলোতে রাখে বিধায়ক তথা দলিত নেতা জিগনেশ মেভানিকে।

গুজরাতে বিধানসভা নির্বাচনী প্রচারে তাঁর অগ্নিগর্ভ ভাষণ বার বার প্রচারের আলোতে রাখে বিধায়ক তথা দলিত নেতা জিগনেশ মেভানিকে। বিজেপি বিরোধী তথা মোদী বিরোধী রাজনীতিতে ক্রমেই অন্যতম নাম হয়ে উঠেছেন তিনি। আর এবারও মহারাষ্ট্রের দলিত বিক্ষোভের ঘটনায় স্ববভাবোচিত ভঙ্গিমায় তোপ দাগলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

নস্ট্রাডুমাসের ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গ তুলে কাকে 'অভিনেতা' ব্যাঙ্গোক্তি জিগনেশের, জেনেনিন

জিগনেশ এদিন , দলিতদের প্রতি মোদীর সমর্থনকে ভুয়ো বলে কটাক্ষ করে বলেন, 'নস্ট্রাডুমাসের ভবিষদ্বাণী রয়েছে ,এই শতকে ভারত থেকে সবচেয়ে সেরা অভিনেতা পাবে বিশ্ব'। উল্লেখ্য ,'অভিনেতা' ব্যাঙ্গোক্তির মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করেন। এক টুইট বার্তার মাধ্যমে এই বক্তব্য রাখেন তিনি।

এরপর, শুক্রবার নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এই দলিত নেতা জানিয়েছেন, তাঁর ভাবমূর্তীকে ইচঅছাকৃত নষ্ট করার চেষ্টা করছে সংঘ পরিবার ও বিজেপি। তিনি এও জানান যে, উস্কানিমূলক একটি কথাও তিনি পুনের অনুষ্ঠানে বলেননি। জিগনেশের দাবি, তাঁকে জেনে বুঝে নিশানা করা হচ্ছে।এদিনের সাংবাদিক বৈঠকে , জিগনেশ কার্যত সরাসরি তোপ দাগেন বিজেপি-র বিরুদ্ধে। তিনি বলেন , গুজরাত নির্বাচনে এই গেরুয়া দল ধাক্কা খেয়ে এবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রোণদিতভাবে তাঁকে নিশানায় রাখছেন। পাশাপাশি জিগনেস সরাসরি তোপ দাগেন নরেন্দ্র মোদীর দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+