লক্ষ্য গুজরাত বিধানসভা নির্বাচন, জিগনেশ মেভানি সহ ছয় বিধায়ককে রাজ্যের কার্যকরী সভাপতি নিয়োগ কংগ্রেসের

লক্ষ্য গুজরাত বিধানসভা নির্বাচন, জিগনেশ মেভানি সহ ছয় বিধায়ককে রাজ্যের কার্যকরী সভাপতি নিয়োগ কংগ্রেসের

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী জিগনেশ মেভানি সহ ছয় জনকে গুজরাতে কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দলিত নেতা জিগনেশ মেভানি সহ ছয় জনকে গুজরাতের কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

লক্ষ্য গুজরাত বিধানসভা নির্বাচন, জিগনেশ মেভানি সহ ছয় বিধায়ককে রাজ্যের কার্যকরী সভাপতি নিয়োগ কংগ্রেসের

জিগনেশ মেভানি ছাড়াও বিধায়ক ললিত কাগথারা, রুত্বিক মাকওয়ানা, অম্বরিশ জে দের, হিম্মত সিং প্যাটেল, কাদির পিরজাদা, ইন্দ্রবিজয় সিংহ গোহিলকে কর্যকরী সভাপতি হিসেবে গুজরাত কংগ্রেসে নিয়োগ করা হবে বলে ভেনুগোপাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। মার্চের শুরুতে গুজরাত কংগ্রেস রাজ্যের পদাধিকারীদের একটি লম্বা তালিকা প্রকাশ করেছিল। সেখানে কংগ্রেসের ৭৫ জন সাধারণ সম্পাদক ও ২৫ জন সহ সভাপতির নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে বর্তমানে ১৯ জন জেলা কমিটির সভাপতি বলে জানা গিয়েছে।

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে গুজরাতে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তার আগে গুজরাতে কংগ্রেস নিজের দলকে ঢেলে সাজাতে চাইছে। গুজরাতের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের শীর্ষস্থানীয় নেতারা দিল্লিতে বৈঠক করেন। বুধবার কংগ্রেস সংসদীয় আসনে বিভাগভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করেছে। সেখানে রাজস্থানে বেশ কয়েকজন মন্ত্রী ও দলের অনেক প্রবীণ নেতা ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে শেল মহম্মদ ও ইন্দ্রজিৎ সিম গুরজার সংসদীয় আসনের জন্য পর্যবেক্ষক হন।

২৭ বছর ধরে বিজেপি গুজরাতে শাসন করছে। সোমবার দিল্লিতে দলের বৈঠকে গুজরাতের সমস্ত কংগ্রেস নেতারাদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কংগ্রেসের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন হার্দিক প্যাটেল। তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়াও গুজরাত কংগ্রেসের বেশ কয়েকজন হাইপ্রোফাইল নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

অন্যদিকে, বিজেপিতে হার্দিক প্যাটেল যোগ দেওয়ায় পতিদারদের একটা বড় অংশের সমর্থন গেরুয়া শিবিরের সঙ্গে যোগ হবে বলে মনে করা হচ্ছে। গুজরাতে পতিদারদের একাংশ হার্দিক প্যাটেলকে সমর্থন করলেও তারা কংগ্রেসকে নিয়ে মোটেই সন্তুষ্ট ছিল না। সেক্ষেত্রে বিজেপির দিকে সমর্থন বাড়বে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, গুজরাতের বিধানসভা নির্বাচনে আপ অংশগ্রহণ করছে। সম্প্রতি গুজরাতের মেহসানায় একটা বড় রোড শো করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মেহসানা লোকসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকেই অরবিন্দ কেজরিওয়াল বক্তব্য রাখতে গিয়ে তিন দশক ধরে রাজ্যে চলা বিজেপি শাসনের পতনের ডাক দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+