আত্মহত্যাই করেছিলেন জিয়া, বম্বে হাইকোর্টে জানাল সিবিআই

মুম্বই, ১৬ জুন : বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্যাই করেছিলেন। বম্বে হাইকোর্টে এমন তথ্যই পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতে সিবিআই জানিয়েছে, ঝুলে আত্মহত্যা করেন জিয়া। বিভিন্ন তথ্যসূত্র, বয়ান ও ফরেনসিক প্রমাণের ভিত্তিতে এমন প্রমাণ পাওয়া গিয়েছে।

প্রেম থেকে গর্ভপাত, প্রত্যুষার সঙ্গে জিয়া খানের মৃত্যুর অদ্ভুৎ মিল!

নিজের সিনেমার প্রিভিউ দেখে আত্মহত্যা কেরলের তরুণ প্রযোজকের

জিয়া খানের মা রাবিয়া খান মেয়ের মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী দল চেয়ে আদালতে আবেদন করেন। এমনকী তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাহায্য নিতেও সিবিআইকে অনুরোধ করেন। সেই আবেদন মামলার প্রেক্ষিতেই সিবিআই নিজেদের বয়ান এদিন আদালতে পেশ করেছে।

আত্মহত্যাই করেছিলেন জিয়া, বম্বে হাইকোর্টে জানাল সিবিআই

২০১৩ সালে রহস্যজনক মৃত্যু হয় বলিউড অভিনেত্রী জিয়া খানের। এদিন সিবিআই নিজেদের বয়ান হলফনামায় জমা দেওয়ার পর আদালত জিয়ার মা-কে দু'সপ্তাহের মধ্যে এর উত্তর দিতে নির্দেশ দিয়েছে।

আত্মঘাতী প্রত্যুষা মৃত্যুর পূর্বে গর্ভবতী হন, রিপোর্ট চিকিৎসকদের

এই মামলার বিচার করতে গিয়ে বিচারপতি নরেশ পাতিল দু'সপ্তাহ পরে মামলার শুনানির দিন ধার্য করেছেন। অন্যদিকে, জিয়ার প্রাক্তন প্রেমিক তথা বলিউড অভিনেতা সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা চলছে।

৩ বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া!

প্রসঙ্গত, নিম্ন আদালত ও সিবিআই তথা মুম্বই পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন জিয়ার মা রাবিয়া। এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিনি বম্বে হাইকোর্টে আবেদন করেন। এখন দেখার পরবর্তীকালে এই মামলায় আদালতের পর্যবেক্ষণ কোন পথে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+