Pm Modi: বড় বিপদ এড়ালেন প্রধানমন্ত্রী! ওড়ার আগেই যান্ত্রিক ত্রুটি, বিমানবন্দরেই আটকে নমো
Pm Narendra Modi: বড়সড় বিপদ এড়ালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়ার আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে। ফলে দেওঘর বিমানবন্দরে আটকে পড়ে বিমানটি। বিমানবন্দরেই আটকে পড়েছেন প্রধানমন্ত্রী। ফলে দিল্লি ফিরতে নির্ধারিত সময়ের অনেকটাই পেরিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
খোদ প্রধানমন্ত্রীর (Pm Narendra Modi) বিমানে কীভাবে যান্ত্রিক ত্রুটি! তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি নিরাপত্তায় ত্রুটি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে এসেছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এসেছেন ভারতীয় বায়ুসেনার (IAF) আধিকারিকরাও।

জানা যাচ্ছে, সামনেই দ্বিতীয় দফায় ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনেই প্রচারে ঝাড়খণ্ডে যান প্রধানমন্ত্রী। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রচার শেষে দেওঘর থেকে বিমানে দিল্লি ফেরার কথা ছিল নরেন্দ্র মোদীর। কিন্তু শেষ মুহূর্তে তাঁর জন্য বরাদ্দ নির্দিষ্ট বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর তা ধরা পড়তেই বিমানটিকে দেওঘর বিমানবন্দর থেকে আর ওড়েনি।
Prime Minister Narendra Modi's aircraft experienced a technical snag due to which the aircraft has to remain at Deoghar airport causing some delay in his return to Delhi. pic.twitter.com/8IKaK6yttz
— ANI (@ANI) November 15, 2024
সেখানেই বিমানটির পরীক্ষা চলছে বলে খবর। তবে ঠিক কি ধরনের যান্ত্রিক ত্রুটি তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর দেওঘর বিমানবন্দরেই আটকে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সর্বোচ্চ নিরাপত্তা পান। ভোটের প্রচারে গেলেও নির্দিষ্ট প্রোটোকল আছে।
নিরাপত্তা সংক্রান্ত প্রোটকলের মধ্যে দিয়ে চলতে হয়। দফায় দফায় করা হয় মহড়া। সেখানে কীভাবে নিরাপত্তায় গাফিলতি থেকে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে এদিন ঝাড়খণ্ডের প্রচারে গিয়ে আটকে পড়েন রাহুল গান্ধীও।
জানা যায়, ঝাড়খণ্ডের গোড্ডায় কপ্টারে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় লোকসভার বিরোধী দলনেতাকে। এটিসির তরফে এই অনুমতি দেওয়া হয়নি। ফলে ৪৫ নিনিট ধরে বসে থাকতে হয়। আর এনিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে কংগ্রেস। দাবি, প্রধানমন্ত্রীর বিমানকে অগ্রাধিকার দিতে গিয়ে রাহুল গান্ধীর কপ্টারকে উড়তে দেওয়া হয়নি। যা বিধি ভঙ্গ বলে অভিযোগ স্থানীয় কংগ্রেস নেতাদের।












Click it and Unblock the Notifications