সিবিএসই প্রশ্নফাঁসকাণ্ডে নয়া মোড়, আটক সন্দেভাজন পড়ুয়ারা
সিবিএসই-র দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভে উত্তাল পরীক্ষার্থীরা।
সিবিএসই-র দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভে উত্তাল পরীক্ষার্থীরা। এরকম এক পরিস্থিতিতে ঝাড়খণ্ড পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজন পড়ুয়াকে নিজেদের হেফাজতে নিয়েছে। তবে ঠিক কতজন পড়ুয়াকে আটক করা হয়েছে তা জানা যায়নি। ঝাড়খণ্ডের জওহর নবোদ্যয়া বিদ্যালয়ের প্রিন্সিপালের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে এফআইআর। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে ,তা স্পষ্ট জানা যায়নি।

প্রশ্নপত্রফাঁস কাণ্ডে ইতিমধ্যেই গঠন করা হয়েছে একটি বিশেষ। তদন্তকারী দল। ঘটনা ঘিরে ঝাড়খণ্ডের ছাত্রা পুলিশ কয়েকজন পড়ুয়াকে আটক করেছে। এই পড়ুয়াদের বিরুদ্ধে টুকলি করার অভিযোগ রয়েছে। পাশাপাশি, সিবিএসই প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে এঁদের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, দিল্লিতে সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে এই পড়ুয়ারা জড়িত। শুধু পড়ুয়াই নয় , একাধিক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সঙ্গে সিবিএসইকাণ্ডের যোগ আপাতত খতিয়ে দেখছে পুলিশ। মনে করা হচ্ছে দিল্লির ঘটনার সঙ্গে যোগ রয়েছে বিহার ও ঝাড়খণ্ডের। এর আগে দিল্লিতে ৩০ জনকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।












Click it and Unblock the Notifications