ঝাড়খণ্ডের বুকেও জিডি বিড়লার ছায়া, অভিযুক্ত শিক্ষকের বয়ান শুনলে মাথা গরম হবে
সাত বছরের ছাত্রীর শ্লীলতাহানি করেও স্কুল প্রিন্সিপালের দাবি খুব বড় ভুল তিনি করেননি। এমনই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের কোডারমার তেলাইয়া পাবলিক স্কুলে।
সাত বছরের ছাত্রীর শ্লীলতাহানি করেও স্কুল প্রিন্সিপালের দাবি খুব বড় ভুল তিনি করেননি। এমনই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের কোডারমার তেলাইয়া পাবলিক স্কুলে।

সাত বছরের ছাত্রীর শ্লীলতাহানি করেছেন তিনি। তবে কোনও যৌন সংসর্গ তিনি করেননি। এমনটাই দাবি করছেন স্কুলের এক প্রিন্সিপাল। কাজটি করে খুব বড় ভুল তিনি করেননি বলেও দাবি করেছেন সেই প্রিন্সিপাল। নাম তার এস জেভিয়ার।
ছাত্রীর পরিবার থানায় অভিযোগ জানানোর পর, ৬৭ বছরের সেই প্রিন্সিপালকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ দিনের জন্য অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
Jharkhand: 7-year-old allegedly molested by 67-year old Principal of Telaiya Public School in Koderma. Police says FIR has been registered & probe is underway. pic.twitter.com/PQ4UZz6wz2
— ANI (@ANI) December 2, 2017
তবে এই ধরনের ঘটনা আগে কখনও করেননি বলেও দাবি করেছেন অভিযুক্ত প্রিন্সিপাল। এটা একটা দুর্ঘটনা বলেও সাফাই দিয়েছেন তিনি। হৃদরোগের সমস্যা এবং অনিদ্রাজনিত কারণ দেখিয়ে অভিযোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
দিন কয়েক আগে ছাত্রীটিকে বাথরুমে নিয়ে গিয়ে প্রিন্সিপাল শ্লীলতাহানি করেন বলে জানা গিয়েছে। ছাত্রীটি কান্নাকাটি শুরু করলে, হাতে টাকা দিয়ে, ঘটনাটি কাউকে না বলতেও নির্দেশ দেন তিনি।












Click it and Unblock the Notifications