তৃতীয় দফার ভোট গ্রহণের আগে নিরাপত্তার চাদরে মোড়া ঝাড়খণ্ডের ভোট গ্রহণ কেন্দ্রগুলি

তৃতীয় দফার ভোট গ্রহণের আগে নিরাপত্তার চাদরে মোড়া ঝাড়খণ্ডের ভোট গ্রহণ কেন্দ্রগুলি

রাত পোহালেই ঝাড়খণ্ডে শুরু হবে তৃতীয় দফার নির্বাচনী প্রক্রিয়া। তার আগেই নিরাপত্তার চাদরের মুড়ে ফেলা হয়েছে হাজারীবাগ সহ বিভিন্ন অঞ্চলের ভোট গ্রহণ কেন্দ্র গুলি।

তৃতীয় দফার ভোট গ্রহণের আগে নিরাপত্তার চাদরে মোড়া ঝাড়খণ্ডের ভোট গ্রহণ কেন্দ্রগুলি


এই বিষয়ে হাজারীবাগের পুলিশ সুপার ময়ূর প্যাটেল সংবাদমাধ্যমে জানান,"গতকাল হাজারীবাগের পাঁচটি বিধানসভা আসনেই ভোট গ্রহণ হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। হাজারিবাগ জেলাজুড়ে মোট ১৭০০ টি বুথ রয়েছে। সব বুথেই সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।"

তিনি আরও বলেন, কোনও রকম সাম্প্রদায়িক বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে দিকেও আমরা নজর রাখছি। অনেক ধর্মীয় নেতাদের সাথে আমরা কথা বলেছি।" পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। তিনি আরও বলেন, “ভোট গ্রহণ চলাকালীন রাজ্যে নকশালরা যাতে কোনও সমস্যা সৃষ্টি না করতে পারে সে বিষয়েও খেয়াল রাখছে ঝাড়খণ্ড পুলিশ। আমরা জানি বিহার এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী অঞ্চল গুলিতে নকশাল সমস্যা রয়েছে। কিন্তু আমাদের গোয়েন্দা বিভাগ অতি সক্রিয়। যার ফলে আমরা নিয়মিত খবরাখবর আসে আমাদের কাছে।"

নকশালদের হাত থেকে ইভিএম গুলিকে বাঁচাতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে পুলিশের তরফে। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনে মোট পাঁচটি দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। চতুর্থ ও পঞ্চম দফার ভোট গ্রহণ যথাক্রমে ১৬ই ও ২০শে ডিসেম্বর। ভোটের ফলাফল ঘোষণা করা হয় চলতি মাসের ২৩ তারিখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+