Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jharkhand Political Crisis: টানটান নাটক, বিমানে উঠেও ফিরলেন বিধায়করা! কোন খেলা চলছে ঝাড়খণ্ডে?

Jharkhand Political Crisis: মুখ্যমন্ত্রী পদ থেকে হেমন্ত সোরেনের ইস্তফার কয়েক ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু সরকারবিহীন রাজ্য হয়ে রয়েছে ঝাড়খণ্ড। বুধবারই মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সোরেনের নাম ঘোষণা করা হয়। এরপরেই সংখ্যাগরিষ্ঠ সরকারের দাবি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হন চম্পাই সোরেন।

এমনকি আজ বৃহস্পতিবারও জেএমএন-কংগ্রেস-আরজেডি-সিপিআইএমএল লিবারেশন জোটের (Jharkhand Political Crisis) তরফে রাজ্যপালের দ্বারস্থ হন তিনি। কিন্তু শপথের বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি ভাবী মুখ্যমন্ত্রীর। আর এর মধ্যেই সমস্ত বিধায়কদের হায়দরাবাদ উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Jharkhand Political Crisis

ঝাড়খণ্ডের রাজনৈতিক প্রেক্ষাপটে বিধায়ক ভাঙানোর (Jharkhand Political Crisis) অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। আর তা যাতে সম্ভব না হয় সেজন্যে কংগ্রেস শাসিত তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের রিসর্টে জোট বিধায়কের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

দুটি দু'টি চার্টার্ড বিমানে বিধায়কদের পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে যা খবর, কুয়াশার কারনে বিমান ছাড়া সম্ভব হচ্ছে না। এমনকি হায়দরাবাদ যাওয়ার বিমান বাতিল করা হয়েছে বলেও শোনা যাচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, বিমানবন্দর থেকে এক এক করে বিধায়কর বাইরে বেরিয়ে আসছেন।

অন্যদিকে ঝাড়খণ্ডের জোট সরকারের তরফে ৪৮ জন বিধায়কের একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে ফের একবার দেখা করেন চম্পাই সোরেন। শপথের জন্যে সময় চান।

কিন্তু শপথের (Jharkhand Political Crisis) বিষয়ে রাজ্যপাল কোনও বার্তাই দেয়নি বলে দাবি হেমন্ত সোরেন ঘনিষ্ঠ জেএমএম বিধায়কের। তাঁর কথায়, ৪৩ জন বিধায়কের সমর্থন রয়েছে। খুব শীঘ্রই ৪৭ জন বিধায়কের সমর্থন পাওয়া যাবে বলে জানান চম্পান সোরেন। সংখ্যাগরিষ্ঠের সংখ্যা থাকার পরেও সরকার গঠনের ক্ষেত্রে রাজ্যপাল কোনও উদ্যোগ দেখাচ্ছেন না বলে দাবি চম্পাই সোরেনের।

বলে রাখা প্রয়োজন, এর আগে একাধিক রাজ্য অপারেশন 'লোটাশে'র সাক্ষী থেকেছে। এই অবস্থায় ঝাড়খণ্ডে সরকার গঠনের প্রক্রিয়া ইচ্ছাকৃত ভাবেই দেরি (Jharkhand Political Crisis) করা হচ্ছে বলে দাবি বিজেপি বিরোধী জোট সরকারের। আর তা বিজেপিকে সুবিধা করে দিতেই করা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। ফলে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে সাসপেন্স।

যদিও বিজেপির দাবি, বিধায়ক ভাঙানোর খেলা তারা করেন না। মানুষের রায় সব সময় মাথা পেতে নেওয়া হয়েছে বলেও দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+