Jharkhand Assembly Election 2024: ভোট হবে শান্তিপূর্ণ, মাওবাদীদের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ঝাড়খণ্ড পুলিশ
Jharkhand Assembly Election 2024: বছর শেষে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। একেবারে কোমর বেঁধে ময়দানে বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। তবে ঝাড়খণ্ডে হিংসামুক্ত নির্বাচন বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। ভোটের মুখে মাওবাদী তৎপরতা রীতিমত উদ্বেগের কারণ হয়ে ওঠে।
যদিও লোকসভা নির্বাচনে যেভাবে ঝাড়খণ্ড পুলিশ মাওবাদীদের বিরুদ্ধে রণনীতি তৈরি করে শান্তিপূর্ণ ভোট করিয়েছিল, এবার তেমনই পরিকল্পনা থাকবে বলে দাবি ঝাড়খণ্ড পুলিশের।
শুধু তাই নয়, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ (Jharkhand Assembly Election 2024) হবে বলেও দাবি করা হয়েওছে। ঝাড়খণ্ডের ডিজিপি অনুরাগ গুপ্তা বলেন, মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। একের পর এক গ্রেফতারি এবং আত্মসমর্পনের ঘটনাও ঘটেছে। এমনকি একাধিক এনকাউন্টারের ঘটনাও ঘটেছে।

আর তাতে মাওবাদী কার্যকলাপ অনেকটাই কমেছে বলে দাবি ওই পুলিশ আধিকারিকের। তাঁর কথায়, একটা সময় ছিল যখন ঝাড়খণ্ডে শান্তিপূর্ণ ভোট করানোটা ছিল ঝাড়খণ্ড পুলিশের কাছে চ্যালেঞ্জের। কিন্তু এখন অনেকটাই সময় বদলে গিয়েছে।
ডিজিপি অনুরাগ গুপ্তা জানিয়েছেন, সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক হয়েছে। যেখানে নির্বাচন কমিশনের সামনে একাধিক বিষয় রাখা হয়েছে। এমনকি নির্বাচন কমিশনও বেশ কিছু টার্গেট দিয়েছে। আর সে বিষয়ে ঝাড়খণ্ড পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। শুধু তাই নয়, তিনি আরও জানাচ্ছেন, একদিকে মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে, অন্যদিকে মাওবাদী প্রভাবিত এলাকায় পড়ে থাকা বুথগুলি ইতিমধ্যে চিহ্নিত করা হচ্ছে।
ডিজিপির দাবি, লোকসভা নির্বাচনের সময় ঝাড়খণ্ড পুলিশ যেভাবে ঘুটিউ সাজিয়েছিল, তাতে মাওবাদীরা সম্পূর্ণ ভাবে হামলা চালাতে ব্যর্থ হয়। সামনেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। যে কোনও সময় ভোটের দিন ঘোষণা হতে পারে। ভোটের প্রচার এবং নির্বাচনের দিনগুলিতে শান্তিপূর্ণ এবং অভাধ ভোট করানো যায় সেজন্য পুলিশ এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। এমনকি তৈরি করা হচ্ছে চক্রবুহ! যা কখনই মাওবাদীরা ভেদ করতে পারবে না বলে দাবি ঝাড়খণ্ডের ডিজিপি অনুরাগ গুপ্তা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, বছরের শেষে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন (Jharkhand Assembly Election 2024)। যা খবর, চলতি অক্টোবর মাসের শেষে এই রাজ্যের জন্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর তার আগে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন এবং রাজ্য প্রশাসন।












Click it and Unblock the Notifications