তবরেজ হত্যাকাণ্ডে এল নয়া মোড়! চূড়ান্ত চার্জশিট থেকে বাদ ১১ অভিযুক্ত
তবরেজ হত্যাকাণ্ডে নয়া মোড়। অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে ঝাড়খণ্ড পুলিশ।
তবরেজ হত্যাকাণ্ডে এল নয়া মোড়। অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। প্রায় চার মাস আগে সারাইকেলা-খারসাওয়ানের ২২ বছরের যুবক তবরেজ আনসারিকে খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। চার্জশিটে ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে এই ১১ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
|
হৃদযন্ত্র বিকল হওয়ায় তবরেজের মৃত্যু
পোস্ট মর্টেমের চূড়ান্ত রিপোর্টে বলা হয়েছে, তবরেজের মৃত্যু হয়েছে হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ায়। পুলিশ ৩০৪ ধারায় গতমাসেই মামলা দায়ের করেছে। পুলিশ এর আগে তবরেজ আনসারির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে খুনে অভিযোগের এফআইআর দায়ের করেছিল।

পুলিশ সুপারের দুটি কারণ
সারাইকেলা-খারসাওয়ানের পুলিশ সুপার জানিয়েছেন, দুটি কারণে ৩০৪ ধারায় চার্জশিট দায়ের করা হয়েছে। একটি কারণ হল সে ঘটনাস্থলে মারা যায়নি। আর গ্রামবাসীদের কোনও উদ্দেশ্যও ছিল না তাঁকে হত্যার। দ্বিতীয় কারণ হল, মেডিকেল রিপোর্টে খুনের অভিযোগকে সমর্থন না করা । আর চূড়ান্ত পোস্ট মর্টেম রিপোর্টে বলা হয়েছে তবরেজ মারা গিয়েছে হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ায়। এছাড়াও তার মাথায় একটি আঘাতের চিহ্ন ছিল। অপর একটি মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে, তবরেজের মৃত্যু হয়েছে, হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়া এবং মাথায় আঘাতের কারণে।
|
ইদের ছুটিতে গ্রামে এসেছিলেন তবরেজ
তবরেজ আনসারি ইদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন। তিনি পুনেয় দিনমজুরের কাজ করতেন। ১৮ জুন আরও দুজনের সঙ্গে জামশেদপুর যাওয়ার সময় চোর সন্দেহে তাঁর ওপর হামলা হয়। সঙ্গী দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও তবরেজ তা পারেননি। লাঠি এবং হাত দিয়ে তবরেজকে বেধড়ক মারধর করা হয় প্রায় ১৮ ঘন্টা ধরে। তাঁকে জয় শ্রীরাম বলতেও বাধ্য করানো হয় বলেও অভিযোগ।












Click it and Unblock the Notifications