Crime News: দাদার মাথা কেটে সেলফি তুলল ভাই! নৃশংসতার কথা ভেবে শিউরে উঠছে দেশ
শ্রদ্ধা ওয়াকারের ঘটনার রেশ এখনও কাটেনি! তদন্তে প্রত্যেকদিন একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এর মধ্যেই রোমহর্ষক আরও একটি ঘটনার সাক্ষী থাকল দেশ। এবার দাদার মাথা কেটে নেওয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, সে
Jharkhand Murder: শ্রদ্ধা ওয়াকারের ঘটনার রেশ এখনও কাটেনি! তদন্তে প্রত্যেকদিন একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এর মধ্যেই রোমহর্ষক আরও একটি ঘটনার সাক্ষী থাকল দেশ। এবার দাদার মাথা কেটে নেওয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই কাঁটা মাথা সঙ্গে সেলফি তুললেন অভিযুক্তের বন্ধুরা।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের খুন্তি জেলার মুরহু এলাকার। আর এই ঘটনায় স্তম্বিত গোটা দেশ। মানুষ কতটা নৃশংস হতে পারে সেটা ভেবেই কার্যত শিউরে উঠছে সাধারণ মানুষ।

ছয়জনকে গ্রেফতার করা হয়েছে
শুধু মানুষই, কার্যত এই ঘটনা ঘিরে প্রশাসনিক মহলেও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত এবং স্ত্রীকেও। জানা জাচ্ছে, মৃত ওই ব্যক্তির নাম কানু মুন্ডা। তাঁর বাবাই প্রথম অভিযোগ জানান পুলিশে। যদিও সেই সময় অর্থাৎ ২ ডিসেম্বর ছেলে অপহরণ হয়েছে বলে পুলিশের দ্বারস্থ হন। আর এই সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই চাঞ্চল্যকর এই তিথ্য সামনে আসে।

অপহরণের অভিযোগ
পুলিশ সূত্রে খবর, কানুর বাবা দাসাই মুন্ডা তাঁর অভিযোগে জানান, বাড়ি থেকে কাজে বেরয় সকালে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি বলে পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান দাসাই। শুধু তাই নয়, ভাইপো এবং তাঁর বন্ধুরা কানুকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলেও অভিযোগে জানান দাসাই। মূলত এলাকার মানুষের কথার ভিত্তিতেই এই বিষয়ে অভিযোগ জানান তিনি। আর এই অভিযোগের ভিত্তিতে এলাকাতে তদন্তে নামে পুলিশ। বিভিন্ন এলাকাতে তল্লাশি শুরু হয়।

উদ্ধার হয় ছিন্নভিন্ন দেহ
আর এই তল্লাশিতেই নিকটবর্তী একটি জঙ্গলে দেখা যায় কানু মুন্ডার ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে। এমনকি দেহ থেকে অন্তত কয়েক কিমি দূরে উদ্ধার হয় মুন্ডুটি। আর এই ঘটনায় গভীরে যেতে মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জেরা করতেই সামনে আসে আসল রহস্য। জমি নিয়ে বচসা। আর তা থেকে নৃশংস খুন বলে জানা যায়। একেবারে মাথা কেটে খুন করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, খুনের পর সবাই মিলে কাটা মুন্ডুর সঙ্গে সেলফি পর্যন্ত তোলে বলে পুলিশ জানতে পেরেছে। ইতিমধ্যে ৫টি মোবাইল ফোন, ২টি রক্তমাখা ধারালো অস্ত্র পুলিশ উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications