বর্ষার আকুলতায় পৌঢ়কে মাথা কেটে বলি ঝাড়খণ্ডে
রাঁচি, ১ জুন : তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কোথাও কোনও ছাড় নেই।
চারিদিকে সবাই বৃষ্টির জন্য হাহাকার করছেন। ক্ষেত-মাঠ ফুটিফাটা হয়ে যাচ্ছে। ফসল শুকিয়ে যাচ্ছে। তাই বর্ষাই একমাত্র বাঁচাতে পারে সকলকে। আর বৃষ্টির কামনা করতে গিয়েই এক ভয়াবহ ঘটনা ঘটল ঝাড়খণ্ডে।

সঠিক সময়ে ভরা বর্ষার আকুলতায় থেপা খারিয়া নামে বছর ৫৫-র এক বৃদ্ধকে মুণ্ডচ্ছেদ করে বলি দেওয়া হল। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে রাজধানী রাঁচি থেকে ১৩০ কিলোমিটার দূরে গুমলা গ্রামে।
থেপা খারিয়ার মুণ্ডহীন দেহ বাড়ির ভিতরেই পড়ে থাকতে দেখেন তাঁর স্বজনেরা। তাঁরা মনে করছেন, এই কাজ সম্ভবত ওরকাস বা মুডকাটওয়াদের। এই গোষ্ঠীর মানুষেরা পরিমিত বৃষ্টি ও ভালো শস্যোৎপাদনের জন্য ক্ষেতের মধ্যে মানুষের কাটা মাথা পোড়ায়।
পুলিশ জানিয়েছে, গতকালই রাতের দিকে থেপাকে খুন করে মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোকেরা পুলিশে অভিযোগ জানালেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।












Click it and Unblock the Notifications