প্রাক্তন বিজেপি সাংসদের জামিন মঞ্জুরে অভিনব শর্ত ঝাড়খণ্ড হাইকোর্টের, কী শর্ত দিলেন বিচারপতি

করোনা সংক্রমণ বাড়ছে দেশে। দ্বিতীয় দফার লকডাউন চলছে। এই সংকটপূর্ণ পরিস্থিতে এক অভিনব জামিন শর্ত দিল ঝাড়খণ্ড হাইকোর্ট।

করোনা সংক্রমণ বাড়ছে দেশে। দ্বিতীয় দফার লকডাউন চলছে। এই সংকটপূর্ণ পরিস্থিতে এক অভিনব জামিন শর্ত দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। প্রাক্তন বিজেপি সাংসদ সহ সাত অভিযুক্তের রেল অবরোধের মামলায় জামিনের আবেদনের শুনানি ছিল। তাতে বিচারপতি বলেন, অভিযুক্ত প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে প্রত্যেককে ৩৫,০০০ টাকা দান করতে হবে এবং প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে তবেই মিলবে জামিন।

 জামিনের শর্ত

জামিনের শর্ত

ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি জামিনের জন্য অভিনব শর্ত অরোপ করেন। তিনি বলেন,অভিযুক্ত প্রাক্তন বিজেপি সাংসদ সহ সাতজনের প্রত্যেককে প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে ৩৫,০০০ টাকা করে দান করতে হবে। এবং আরোগ্য সেতু অ্যাপ নিজেদের মোবাইলে ডাউনলোড করতে। তবেই মিলবে জামিন। এবং তার প্রমাণ দেখাতে হবে বিচারপতিকে।

 প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা

প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা

ঝাড়খণ্ডের প্রাক্তন বিজেপি সাংসদ সোম মারান্ডি সহ সাতজনের বিরুদ্ধে ২০১২ সালে রেল অবরোধের মামলা দায়ের করা হয়েছিল। ২০১৭ সালে রেলওয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে দোষী সাব্যস্ত হয়েছিলেম তাঁরা। ১ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল তাঁদের। তারপরেই ঝাড়খণ্ড হাইকোর্টে সাজা পুনর্বিবেচনার আর্জি জানান তাঁরা। সেই মামলার শুনানিতেই এই শর্ত দেন বিচারপতি।

করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ

দেশে করোনা সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ড ঘোষণা করা হয়েছে। তাতে দেশবাসীকে মুক্ত হস্তে দান করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে বলিউডের একাধিক সেলিব্রিটি এবং ক্রিকেটার এই ফান্ডে দান করেছেন। এখানে দান করলে আয়করে ছাড় দেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+