Jharkhand Exit Poll Result 2024: ঝাড়খণ্ডে পরিবর্তনের হাওয়া, এগজিট পোলে ইন্ডিয়ার চেয়ে এগিয়ে এনডিএ
Jharkhand Exit Poll Result 2024: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৮১টি আসনের নির্বাচন হলো ২ দফায়। ভোটগণনা নভেম্বরের ২৩ তারিখ।
ঝাড়খণ্ডে জোরকদমে প্রচার সেরেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। বাংলা থেকে শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন। বুথফেরত সমীক্ষায় ঝাড়খণ্ডে পরিবর্তনের হাওয়ারই আভাস মিলল।

২০১৯ সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৮১টি আসনের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিতেছিল ৩০টি আসনে। বেড়েছিল ১১টি আসন। ১০টি আসন বাড়িয়ে কংগ্রেস পেয়েছিল ১৬টি। রাষ্ট্রীয় জনতা দল পায় ১টি আসন।
বিজেপি পেয়েছিল ২৫টি, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক) পায় তিনটি, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ২টি, সিপিআই (এম-এল) লিবারেশন ও এনসিপি পায় ১টি করে আসন। ২টি আসনে জিতেছিল নির্দলরা।
টাইমস নাও জেভিসির এগজিট পোলে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ৪০ থেকে ৪৪টি আসন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-সহ ইন্ডিয়া জোটের আসনে থাকতে পারে ৩০ থেকে ৪০টি আসন। অন্যান্যরা পেতে পারে ১টি আসন।
ঝাড়খণ্ডের দক্ষিণ ছোটনাগপুর অঞ্চলে এনডিএ পেতে পারে ৮ থেকে ১০টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ৫ থেকে ৭টি আসন। সাঁওতাল পরগনায় বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তিন থেকে চারটি আসন পেতে পারে। জেএমএম-জোট পেতে পারে ১৩ থেকে ১৪টি।
পালামৌ অঞ্চলে এনডিএ ৬ থেকে ৯টি, ইন্ডিয়া ১ থেকে তিনটি আসন পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। কোলহানে ১৪টি আসনের ৬ থেকে ৯টি যেতে পারে এনডিএর দখলে। ইন্ডিয়া জোট পেতে পারে ৬ থেকে ৯টি। উত্তর ছোট নাগপুরে গেরুয়া ঝড়ের আভাস। এনডিএ এখানে পেতে পারে ১৫ থেকে ১৬টি, ইন্ডিয়া জোট ৬ থেকে ৯টি।
ইন্ডিয়ান পাবলিক পলিটিক্যাল রিসার্চের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ঝাড়খণ্ডে এনডিএ পেতে পারে ৪৮টি আসন। ইন্ডিয়া পেতে পারে ২৬টি। অন্যান্যরা পেতে পারে ৬টি আসন।












Click it and Unblock the Notifications